-
ওরা চার জন
রক্তের দাগ শুকায়নি এখনো- নির্লজ্জ হুজুরাইন
ধুলায় মেশালেন এই ভাবে তবে- অবুঝের আত্মদান?
বোঝেনিতো ওরা পর্দাতে মোড়া নিস্ফল গর্জণ
লালসা মেটাতে ছুরে ফেলা হবে কল্পিত অর্জণ।
দাড়ি টুপি পড়ে – সুরমা মেখে চোখে- অভিনয়ী বিভীষণ
মিছিলে ছুটে এলো – বুকে গুলি খেল – এ মাটির সন্তান।বাংলার বুক জুড়ে – মোল্লা-মন্সুরে – লোহিত লালশায়
ইয়াতিমতো ওরা- বৃক্ষের পাতা ঝরা- কি আর আসে যায়?
সাদা পাঞ্জাবী ছিঁড়ে বেড়িয়ে আসে ধীরে- অবয়ব দানবের
নারী মাত্র হে ভোগ্যো পন্য যে- পাত্র কি হিসাবের?
ইথার পথে যায়- সংকিত মায়ের প্রতি ছুঁড়ে দেয়া হুংকার
বলবে যা বলি নচেৎ বুলবুলি – ফলাফল ভয়ংকর!
বিবিদের প্রতি বলা এ নয়রে শব্দমালা- আচানক বাক্যবান!
স্বর্গে যাবার বোঝা নয়কো এতো সোজা- শুনে রাখো রুপবান।পঞ্চাশ বছর গেলো ভূমি অনেক পেল – কঠোর টুপিওয়ালা
বন্ধ হবেনা আজি ধর্মের নামে বুঝি রক্তের হোলি খেলা।
থামবে কবে তুমি সমাপ্তে ভন্ডামী – মাংশাসী অভিযান
খালি হলে পরে আর কত কোল – মায়েদের অশ্রুদান।
হয়নিকো তবু এমনতর কভু মখোশের উন্মোচন
বৃথা যায়নিকো বলিদান ঐ – জেনে রাখ চার জন।5 Comments
Friends
Asif Rahman
@asifaaron62
Nowsad Jaman Anik
@njanik
MD.RAKIB HASAN ONTO
@rhonto27
চিত্রভানু
@chitrabhanu
Taufiq al sadif
@483-taufiq-al-sadif-roll-483
Zahidul Jamy
@zahidul
সৃষ্টি
@premdevota
মোহাম্মদ নোমান
@nomankhalovi
অনন্য প্রসাদ
@prasad


ধর্ম-কারবারিদের হাত থেকে মুক্ত হোক সাধারণ মানুষ। অভিনন্দন প্রতিবাদী কবিতার জন্য।