Profile Photo

অরিন্দম সাইফুল্লাহOffline

  • Arindam-Saifullah
  • দীপাবলী

    আজ মনে পড়ে সেই মধুক্ষণ
    আলোর দেয়ালী রাত,
    যেই রাতে তুমি আমার এই হাতে
    রেখেছিলে ভুলে হাত।।

    পুলকিত লাজে তুমি অভিসারে
    বলেছিলে কথা একা চুপিসারে,
    আজ সেই কথা বৃথা বারেবারে
    করছে এ বুকে আঘাত।।

    কেন যে এমন করে বেঁধেছিলে
    তোমার ওই বাহুডোরে?
    কি এমন ভুলে আমাকে এভাবে
    চলে গেলে একা করে?
    আঘাত দেবে বলে কি গো প্রিয়ে
    দেয়ালীর রাতে কাছে টেনে নিয়ে
    কাঁদালে আমারে দূরে ঠেলে দিয়ে
    কেটে গো সুখের বাঁধ।।
    06/11/2018
    দীপাবলীর রাত।

    8
    5 Comments

অরিন্দম সাইফুল্লাহ্

Skip to toolbar