Profile Photo

অরণ্য পথিকOffline

  • AronyoPothik
  • Profile picture of অরণ্য পথিক

    অরণ্য পথিক

    • 3 years, 10 months ago

    কাঞ্চনজঙ্ঘার চূড়ায় উঠার মতো দুঃসাহসী আমি ছিলাম না কখনো। না ছিলাম এর বুকে কোনো স্থায়ী কুটির গড়ে তোলার মতো কল্পবিলাসী।
    আমি ছিলাম ইচ্ছেস্বাধীন, আত্মভোলা পরিশ্রান্ত পথিক এক৷ কাঞ্চনজঙ্ঘার চূড়ায় জেগে ওঠা সূর্যরশ্মি যে পথিককে অন্ধ করে দেয়৷ আমি তো এমনকি তার মহত্ত্বের ঝলকানিতে পুড়ে যাওয়ার ভয়ে চুড়ায় তাকাতেও ভয় পাই।
    আমার সমস্ত পরিশ্রান্তি নিঃশেষ হয় কাঞ্চনজঙ্ঘার পাদদেশে৷ বারংবার কাঞ্চনজঙ্ঘাকে নিরবে শুধাই, জায়গা হবে কি? তোমার গায়ে হেলান দিয়ে একটুখানি জিরিয়ে নেয়ার? আমার তেমন যোগ্যতা নেই৷
    শত শত পথিকের ভীড় ঠেলে এগিয়ে যাওয়ার শক্তি নেই৷
    তবে যদি বলো তো, জিরুতে দেয়ার বদলে চিরদিন তোমার পরিচর্যার দায়িত্ব নিয়ে নেবো৷

    -21 Dec, 2022
    -অরণ্য

    6
    4 Comments
Skip to toolbar