Profile Photo

Ashaduzzaman-KhokonOffline

  • Ashaduzzaman-Khokon
  • Profile picture of Ashaduzzaman-Khokon

    Ashaduzzaman-Khokon

    1 month, 1 week ago

    আজও আলো পাই

    দরিদ্র জেলার সন্তান আমি,
    নামটি তার কুড়িগ্রাম।
    এই মাটিতে জন্ম নিয়েছেন
    অসংখ্য গুণী, জ্ঞানী মহান।

    মওলানা ভাসানী, শামসুল হক,
    চৌধুরী—প্রাজ্ঞ মহীয়ান;
    কবি শামসুল হক, আবদুল হাই সিকদার—
    সমৃদ্ধ করেছেন এ জনপদ প্রাণ।

    তাঁদের জ্ঞানের দীপশিখা
    আজও ছড়ায় আলোর রেশ,
    যাঁরা পেয়েছেন তাঁদের সান্নিধ্য,
    সত্যের পথেই চলেন শেষ।

    ধরার বুক ছেড়ে তিনজন
    চলে গেছেন পরপারে,
    যিনি আজও আছেন আমাদের মাঝে,
    জ্ঞান বিলান ঘরে ঘরে।

    তাঁদের দেখানো পথে
    চলি যেন অবিরাম,
    জ্ঞান, প্রজ্ঞা, কর্মের আলো
    ছড়িয়ে পড়ুক কুড়িগ্রাম।

    তাঁদের আদর্শ হৃদয়ে ধারণ করে
    গড়ি মানবতার নতুন ধাম;
    আজও, কালও, চিরকাল
    আলোকিত হোক প্রিয় কুড়িগ্রাম।

    3
    1 Comment
    • কুড়িগ্রামের গৌরব, ইতিহাস ও আলোকিত মানুষদের প্রতি সুন্দর এক শ্রদ্ধার্ঘ্য

Skip to toolbar