-
“হে নূতন,
তোমার প্রকাশ হোক কুজ্ঝটিকা করি উদ্ঘাটন
সূর্যের মতন ।
বসন্তের জয়ধ্বজা ধরি
শূন্য শাখে কিশলয় মুহূর্তে অরণ্য দেয় ভরি-
সেই মতো, হে নূতন,
রিক্ততার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন ।
ব্যক্ত হোক জীবনের জয়
ব্যক্ত হোক তোমা-মাঝে অনন্তের অক্লান্ত বিস্ময় ।
উদয়দিগন্তে ওই শুভ্র শঙ্খ বাজে ।
মোর চিত্তমাঝে চির-নূতনেরে দিল ডাক
পঁচিশে বৈশাখ ।”
আজ পঁচিশে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ৷ ১৬৩তম জন্মবার্ষিকী ৷ কবি রবীন্দ্রনাথ ঠাকুর একজন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী এবং দার্শনিক ৷ রবীন্দ্রনাথ ঠাকুরকে “গুরুদেব”, “কবিগুরু” এবং “বিশ্বকবি” হিসেবে ভূষিত করা হয় ৷ তার অসংখ্য সৃষ্টিকর্ম রয়েছে ৷ যা বাঙালি এবং বিশ্ব সংস্কৃতিতে অদম্য প্রভাব ফেলেছে । বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষতায় অগ্রণী ভূমিকা পালন করেছে ৷ তার বৈচিত্র্যময় রচনাবলী সারাবিশ্বে বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে । ভারতের কলকাতা বা কোলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর বাড়ির এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে (জন্ম: ০৭ই মে ১৮৬১ খ্রিস্টাব্দ, মৃত্যু: ০৭ই আগস্ট ১৯৪১ খ্রিস্টাব্দ / জন্ম: ২৫শে বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ, মৃত্যু: ২২শে শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ, সোমবার) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) জন্মগ্রহণ করেন ৷ তিনি আমাদের জাতীয় কবি । বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক । বাংলা সাহিত্যের ঋষিতুল্য । তিনি বাংলা ভাষা এবং বাঙালি জাতিকে এ গ্রহের মানুষের কাছে প্রথম পরিচিত করেন তোলেন । রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ সৃষ্টিকর্মগুলো বাঙালির হৃদয়কে স্পর্শ করে ৷ সারা পৃথিবীর মানুষকে অনুপ্রাণিত করে । বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে তার রচিত গান ও কবিতা বাঙালি জাতিকে সাহস আর অনুপ্রেরণা যুগিয়েছে ৷ রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম সারদাসুন্দরী দেবী এবং তার বাবা ব্রাক্ষ্ম আধ্যাত্মিক ধর্মগুরু (মহর্ষি) ও জমিদার দেবেন্দ্রনাথ ঠাকুর । রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী’র নাম হচ্ছে মৃণালিনী দেবী (ভবতারিণী দেবী) । রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার পরিবারে জন্মগ্রহণ করেও নিজের কর্ম ও প্রতিভা দ্বারা স্ব-যত্নে গড়েছেন বিশ্ব বিখ্যাত বিদ্যাপীঠ শান্তিনিকেতন (Santiniketan) ৷ যেখানে স্থান পেয়েছে বিশ্বকবির অনন্য কীর্তিগুলো । রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি (Gitanjali) রচনা করে ১৯১৩ খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার পান । নোবেল পুরস্কারের অর্থ দিয়ে তিনি শান্তিনিকেতন এবং বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুরের দরিদ্র কৃষকদের ঋণ দিতে ‘কৃষি ব্যাংক’ গড়ে তোলেন । রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইনবিদ্যায় পড়াশোনা করেন ৷ ১৯১৯ খ্রিস্টাব্দে ১৩ই এপ্রিল ব্রিটিশ ভারতে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে ইংরেজ শাসকদের অনুমোদিত Rowlatt Act (রাওলাট আইন) এর বিরুদ্ধে নিরস্ত্র জনগন প্রতিবাদ করলে তৎকালীন ব্রিটিশ সরকার নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে ৩৬৯ জন মানুষকে হত্যা করে । ভারতের স্বাধীনতা ইতিহাসে এটি এক মর্মান্তিক ঘটনা! জালিয়ানওয়ালাবাগের এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ১৯১৫ খ্রিস্টাব্দের জুন মাসে ইংরেজ সরকার কর্তৃক রবীন্দ্রনাথ ঠাকুরকে দেয়া নাইটহুড (Knighthood) উপাধি তিনি প্রত্যাখ্যান করেন । পরবর্তীতে ৩১শে মে ১৯১৯ খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকোস্থ ০৫ নং দ্বারকানাথ ঠাকুর লেন থেকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের অফিসে টেলিগ্রাম করে (ইংরেজিতে চিঠি লিখে) জানিয়ে দেন । কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নাইটহুড’ খেতাব প্রত্যাখ্যানের ফলে ‘The Englishman’ পত্রিকা তাচ্ছিল্যের সুরে লিখে যে: ”বাঙালি কবিটি ‘স্যার’ খেতাবধারী থাকলেন, না-কি স্রেফ ‘বাবু’ হয়ে রইলেন, তাতে ব্রিটিশ সাম্রাজ্যের কিছুই যায় আসে না” । তবে, অনেকেই রবীন্দ্রনাথ ঠাকুরকে এ কাজের জন্য সাধুবাদ দিয়েছেন ৷ ১৯২৩ খ্রিস্টাব্দে তিনি ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের বীরভূম জেলার বোলপুর শহরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ৷ কবি রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন পৃথিবীর একমাত্র গীতিকবি, যার রচিত ভিন্ন তিনটি ভাষায় তিনটি ভিন্ন সঙ্গীত স্বাধীন-সার্বভৌম তিনটি ভিন্ন দেশের জাতীয় সঙ্গীত হিসেবে গীত হয় । কবি রবি ঠাকুরের রচিত ”আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি” এটি হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, ”জণ গন মন- অধিনায়ক জয় হে” এটি হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত এবং ”নমো নমো মাতা” এটি হচ্ছে শ্রীলংকার জাতীয় সঙ্গীত- যেগুলো তিনটি দেশেই সাংবিধানিকভাবে স্বীকৃত ।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহান সৃষ্টি-কর্মগুলো চির শাশ্বত । আমি বিশ্বাস করি, তার এ অমূল্য সৃষ্টিশীল কাজগুলো যুগে যুগে মানুষ পরম শ্রদ্ধা, ভালোবাসায় এবং স্ব-যত্নে লালন করবে ৷ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে নিয়ে যাবে ৷ কবিগুরু’র জন্মদিনে বিনম্র শ্রদ্ধা!
তথ্যসূত্র: উইকিপিডিয়া, অন্তর্জাল (The Internet) ৷1 Comment
Friends
Syed Farah
@syedfarah
Kazi Adam
@kaziadam
মো: নাজমুল আখতার
@faith
অমিত
@amitroy
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
শায়েরুল ইসলাম
@shaerulislam


বাঙালির মন ও মননে কবিগুরু চির অম্লান! জন্মদিনে তাঁর চরণে শ্রদ্ধাঞ্জলি!