Profile Photo

মুহাম্মদ আস্রাফুল আলমOffline

  • Ashraful710
  • পরিতৃপ্ত মন
    ——————
    চারিদিক নিরব- নির্জনতা ।
    হঠাৎ সুর তোলে ঝিঁঝিপোকা ।
    শৃঙ্খলাবদ্ধ পিঁপড়ার সারি বেঁধে পথচলা ।
    সাদা তুলা মেঘ ভেসে যায় দূর অজানায় ।
    শিকারি ঈগলের নিশানায় দিকভ্রান্ত গাংচিল ।
    মুক্ত মনে ডানা মেলে উড়ে রঙিন প্রজাপতি ।
    শির উঁচু করা পাহাড় আকাশকে স্পর্শ করতে চায় ।
    কুণ্ডলী পাকানো মশার ঝাঁকে ফিঙের আচকা ছোবল ।
    সাঁঝের প্রদীপ জ্বলে জোনাকির নিভু নিভু আলোয় ।
    রূপালী চাঁদের আভায় মুক্তা জ্বলে বিস্তীর্ণ বালুকণায় ।
    ধেয়ে আসা জাহাজের ক্লান্ত নাবিক বন্দরে নোঙর ফেলার অপেক্ষায় ।
    তীরের সর্পিল নারকেল গাছ আগন্তুক জাহাজকে স্বাগত জানায় ।
    সমুদ্রের উত্তাল ঢেউগুলো অবিরাম মাতাল নৃত্য করে সৈকতের বুকে ।
    জানিনা কেন?
    অন্তহীন নীল আকাশ অপলক চেয়ে দেখে সেই দৃশ্য ।
    পদদলিত সৈকত, বালুকণা, কীট-পতঙ্গ ও লতা-গুল্মের নিদারুণ আর্তনাদ দিগন্তকে কষ্ট দেয় ।
    হয়তো এরা স্রষ্টার কাছে কৃপা, ভালোবাসা কিংবা পরিত্রাণ প্রার্থনা করে ।
    শান্ত হয় প্রকৃতি ।
    ক্ষণিকের প্রাণচাঞ্চল্যতা, পরিতৃপ্তি এবং প্রশান্তি ।
    কিন্তু, অদৃশ্য নিয়ম তার পথ চলে অজানা গন্তব্যে ।
    মায়াবী জ্যোৎস্না রাতের হাতছানি ।
    আচমকা বয়ে যায় মৃদু শীতল বাতাস ।
    এক শিহরণ আচ্ছন্ন করে আমাকে ।
    পরিপূর্ণ শুদ্ধতা এবং পবিত্র অনুভূতি ।

    4
    2 Comments
Skip to toolbar