-
ভয়
খলিল জিবরান
(অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল)
——————————————
কথিত আছে যে সমুদ্রে প্রবেশের আগে
একটি নদী ভয়ে কাঁপে ।
সে তার ভ্রমণ করা পথের দিকে ফিরে তাকায়
পাহাড়ের চূড়া থেকে
বন এবং গ্রাম পেরিয়ে দীর্ঘ আঁকাবাঁকা রাস্তার দিকে ।
আর তার সামনে,
সে এতো বিশাল একটি সমুদ্র দেখতে পায়,
যেখানে প্রবেশ করা
চিরকালের জন্য অদৃশ্য হয়ে যাওয়া ছাড়া আর কিছুই মনে হয় না ।
কিন্তু অন্য কোনো উপায় নেই ।
নদী ফিরে যেতে পারে না ।
কেউ ফিরে যেতে পারে না ।
অস্তিত্বে বা জীবনের ধারায় ফিরে যাওয়া অসম্ভব ।
নদীকে সমুদ্রে প্রবেশের ঝুঁকি নিতে হবে
কারণ তখনই ভয় অদৃশ্য হয়ে যাবে,
কারণ নদী সেখানেই জানতে পারবে
সে সমুদ্রে বিলীন হওয়ার কথা নয়,
বরং নিজেই সমুদ্র হয়ে উঠা ।4 Comments
Friends
Syed Farah
@syedfarah
Kazi Adam
@kaziadam
মো: নাজমুল আখতার
@faith
অমিত
@amitroy
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
শায়েরুল ইসলাম
@shaerulislam

তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 11 June 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!