-
“সুন্দর রাত” (Die Schöne Nacht বা The Beautiful Night) হচ্ছে জগদ্বিখ্যাত জার্মান কবি, নাট্যকার, চিত্রশিল্পী, ঔপন্যাসিক, বিজ্ঞানী এবং রাজনীতিবিদ জোহান ভোল্ফগাং ফন গ্যেটের একটি বিখ্যাত কবিতা । এটি মূলত Wilhelm Meisters Lehrjahre উপন্যাসের একটি অংশ । কবিতাটি রাতের সৌন্দর্যের একটি মনোমুগ্ধকর চিত্র প্রকাশ করে যেখানে প্রকৃতির নান্দনিক সৌন্দর্য, নীরবতা, শান্ত প্রভাব এবং নক্ষত্রের আলো মানুষের হৃদয়ে প্রশান্তি ও আনন্দের অনুভূতি জাগিয়ে তোলে । এ কবিতাটি রাতের সৌন্দর্যের প্রতি কবির গভীর উপলব্ধি এবং প্রকৃতির প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ । জার্মান ভাষার সবচেয়ে প্রভাবশালী এ লেখকের বিখ্যাত রচনাগুলোর মধ্যে রয়েছে Faust, The Sorrows of Young Werther, Wilhelm Meisters Lehrjahre, Götz von Berlichingen (Goethe), Italian Journey ইত্যাদি ।
সুন্দর রাত
জোহান ভোল্ফগাং ফন গ্যেটে
জার্মান থেকে অনুবাদ করেছেন: জন ফ্রেডেরিক নিমস
অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল
————————————
এখন আমি আমার প্রিয়তমের ছোট্ট কুটির
ছেড়ে চলে যাচ্ছি; অন্ধকারের মধ্য দিয়ে,
গোপনে, এক বিষণ্ণ নীরবতার মধ্যে,
গাছপালায় ঢাকা উদ্যানে ঘুরে বেড়াই ।
যদিও লুনা ঝোপঝাড় এবং ওক গাছের মধ্য দিয়ে উঁকি মেরে দেখছে,
মৃদুমন্দ বাতাস তার উপস্থিতি প্রকাশ করে;
ভূর্জবৃক্ষরা নতজানু হয়; তারা সুগন্ধ ছড়ায়
মধ্যরাতের বয়ে যাওয়া বাতাসে ।
এত সমৃদ্ধ গ্রীষ্ম রাতের শীতলতায় কি আনন্দ!
কি নিস্তব্ধতা! অনুভূতির অন্তরাত্মা
অকথ্য আনন্দে মেতে ওঠে ।
পরমানন্দ আমি খুব কমই সামলাতে পারি,
নির্জনতায় জাগ্রত থাকার রাতগুলো,
তবুও আমি সেগুলো হাজার দিয়ে বিনিময় করব,
তার সাথে এক রাতের জন্য ।তথ্যসূত্র: The Poetry Foundation ।
4 Comments
Friends
Syed Farah
@syedfarah
Kazi Adam
@kaziadam
মো: নাজমুল আখতার
@faith
অমিত
@amitroy
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
শায়েরুল ইসলাম
@shaerulislam

Excellent