Profile Photo

মুহাম্মদ আস্রাফুল আলমOffline

  • Ashraful710
  • করুণার গুণ
    কবি: উইলিয়াম শেক্সপিয়ার
    অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল
    ——————————————————
    করুণার গুণ জোর করে আদায় করা যায় না ।
    এটি স্বর্গ থেকে শান্ত বৃষ্টির মতো ঝরে পড়ে
    নিচের স্থানে ।
    এটি দুইবার আশীর্বাদপ্রাপ্ত:
    এটি যে দান করেন তাকে আশীর্বাদ করে এবং যে নেয় তাকেও ।
    এটি শক্তিশালীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী;
    এটি সিংহাসনে অধিষ্ঠিত রাজার জন্য তার মুকুটের চেয়েও বেশি শোভনীয় ।
    তার রাজদণ্ডটি সাময়িক শক্তির প্রবল চেষ্টা প্রদর্শন করে,
    সশ্রদ্ধ বিস্ময় এবং মহিমার বৈশিষ্ট্য,
    যেখানে রাজাদের ভয় ও আতঙ্ক বিরাজ করে;
    কিন্তু করুণা এই রাজদণ্ডধারীর প্রভাবের ঊর্ধ্বে;
    এটি রাজাদের হৃদয়ের সিংহাসনে অধিষ্ঠিত;
    এটি স্বয়ং ঈশ্বরের একটি গুণ;
    এবং পার্থিব ক্ষমতা তখন ঈশ্বরের মতোই দেখায়
    যখন করুণা ন্যায়বিচারকে প্রভাবিত করে ।

    তথ্যসূত্র : মাইপোয়েটিকসাইড.কম ।

    2
    3 Comments
Skip to toolbar