-
স্বপ্ন
———————
আমি স্বপ্ন দেখি:
বৃষ্টি, রোদ্দুর, কুয়াশা, ঢেউ এবং ফুলের হাসি ।
ঐ দূর আসমানের রঙধনু ।
ছেঁড়া দ্বীপের সৈকতে লাল কাঁকড়ার বুনো উল্লাস ।
মায়াবী জ্যোৎস্না রাতে নক্ষত্রের পতন ।
বৃহন্নলার বাঁকা ঠোঁটে মুচকি হাসি আর শিস দেয়া ।
প্রচণ্ড তুষারে বাইসন ষাঁড়ের স্থির দাঁড়িয়ে থাকা ।
মানুষরূপী নরপিশাচের পৈশাচিকতা ।
প্রাণের বিদ্যাপীঠে অতিবাহিত রঙিন দিনগুলো ।
আমাজন বনের আদিম নৃ-গোষ্ঠীর কৌতূহল চাহনি ।
শীতলক্ষ্যা নদীর কালো জলে লঞ্চডুবি ।
পূর্ণিমার চাঁদের আলোয় জোনাকির গোপন অভিসার ।
সরষে ক্ষেতের আইল ধরে অষ্টাদশীর দুরন্ত পথচলা ।
কিংবা অপার মহাকাশে অতিনবতারার বিস্ফোরণ ।
স্বপ্ন দেখি প্রেয়সীকে ।
পরিযায়ী পাখি হয়ে সহস্র মাইল পথ পাড়ি দেই ৷
দীর্ঘ প্রতীক্ষার পর কাছাকাছি আসি ।
তার শরীরের উষ্ণতা ও হৃদকম্পন আমাকে শিহরিত করে ৷
এক স্বর্গীয় অনুভূতি, পরম শান্তি ও শাশ্বত ভালোবাসা ।
প্রত্যাশা করি, সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ ।
এই মৃত্যুন্মুখ গ্রহে টিকে থাকার স্বপ্ন দেখি ।6 Comments
Friends
অমিত
@amitroy
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
শায়েরুল ইসলাম
@shaerulislam
সা দি য়া (নন্দিনী)
@nandini
Mahmuda Sultana
@mahmudamahi
Arshadul Khan Tuhin
@aktuhin

মহাজাগতিক ক্যানভাস, চিরন্তন প্রেম আর মৃত্যুন্মুখ গ্রহে মানুষের টিকে থাকার এক অনবদ্য আশাবাদী কাব্য। দারুণ লিখেছেন!