Profile Photo

Azaha SultanOffline

  • azahasultan
  • Profile picture of Azaha Sultan

    Azaha Sultan

    2 weeks, 2 days ago
    Profile picture
    2 weeks, 2 days ago

    লালপ্রাসাদের কারাগার

    জীবনের সার্থ খুঁজতে খুঁজতে ক্লান্ত আমি অবশেষ
    বাঁচার অর্থ খুঁজে পেয়েছিলাম একটু ইন্দ্রিলার আঁচলে
    আমার খোঁজ তবু জারি থাকল জীবনের পথে
    মরণের রূপ কী দেখেছি এবার ইন্দ্রিলার চোখে!

    আমার বিশ্বাস ছিল দুনিয়াকে অন্ধের মতো
    দুনিয়া আমাকে জীবন বলে ধাক্কা দেয় মৃত্যুকূপে!
    আমি অন্ধকারে ডুবতে ডুবতে বুঝেছি এটুকু—
    ঠোঁটে মধু যাদের তাদের বিশ্বাস করা বোকামি

    সঞ্জনাদের হাসি—কানাঘুষা—রাগ—বেচারা মানুষ বেহদ বোকা
    রঞ্জনার একরত্তি অভিলাষের দহলিজে অনেকে জান দেয়!
    অভিযোগ—তার একান্ত ইচ্ছের অধীনে এত এত অবহেলা?
    সঞ্জনাদের বলি—রঞ্জনা আমার ভাগ্যচক্রের পথে কক্ষচ্যুত তারা

    কারও নীরবতায় ভয় কেন? দাবানল হতে পারে মনের আগুন?
    নিজের মনে নিজেই পুড়ে হবে ছাই—পোড়াবে না কার সুখের বাসর
    কেউ পৃথিবীর এই—এতটু—এতটুকু উপকারও যদি করতে না পারে
    পৃথিবীর অপকার ও অপকারের কারণ হওয়া তার অধিকার নেই

    আমায় দেখে বুঝে—ভাবে—সুখে মদিরা পান করি রাতভর
    আমি কী বুঝি অন্ধকুটিরের জিন্দেগি ও জীবনযাপন
    হাসিতে শুধু পরিহাস দিনভর—খুঁজে কে রহস্য?
    কী সুখে বেঁচে আছি আমি লালপ্রাসাদের কারাগারে
    ৩০/৩/২০২৩—ডি সি রোড, চট্টগ্রাম
    —আযাহা সুলতান

    3
    2 Comments
Skip to toolbar