Profile Photo

Azaha SultanOffline

  • azahasultan
  • Profile picture of Azaha Sultan

    Azaha Sultan

    • 2 months, 2 weeks ago

    চার অধ্যায়

    ১. প্রেমের ভুল অনুবাদ

    হৃদয়ক্ষরণের রক্ত আমার
    টকটকে লাল—বইছে জলের মতো
    বাঁধভাঙা খাল
    ঠোঁটে ভেজা খামে পাঠালাম ভালোবাসার চিহ্ন
    প্রেয়সী পেল তাতে মদের গন্ধ!

    ২. নিয়তির নির্মম পরিহাস

    অতিরিক্ত কপাল খারাপ—
    প্রিয়াকে উপহার দিলাম মেস্কজাফরান
    প্রিয়া শোঁকালে হয় বিষের ঘ্রাণ!
    মনেতে জিয়েলু সে আগুনের কুণ্ড?
    অমৃত চিনে কে আর ক-জনে বলো?

    ৩. হৃদয়ে গভীর ক্ষত

    পিঠের দরদ সওয়া যায়
    সওয়া যায় না বুকের ব্যথা
    পাথরের চেয়ে ফুলের আঘাত মারাত্মক
    আপন থেকে বেগানা ভালো—বেগানা থেকে বন
    তারপর কবর|

    ৪. না-বোঝার বেদনা

    কেউ বুঝুক বা না বুঝুক
    দুঃখ লাগে না বড়বেশি
    কেউ কারে বুঝে না—এটাই নিয়মের পৃথিবী
    হৃদয়জনে না বুঝলে?
    এরচেয়ে বড় দুঃখ আর কী

    —আযাহা সুলতান

    3
    5 Comments
    • Azaha Sultan, আপনার লেখা কবিতার লাইনগুলো একদম মনের ভেতর গেঁথে যাওয়ার মতো অসাধারণ হয়েছে।

    • Azaha Sultan, আপনার লেখা প্রতিটি চরণের গভীর আবেগ ও বিষণ্ণতার বুনন পাঠককে জীবনানন্দ দাশের অস্থির সময়ের কথা মনে করিয়ে দেয়। হৃদয়ের অব্যক্ত যন্ত্রণা এবং ভুল বোঝাবুঝির এই চিত্রায়ন অত্যন্ত সংবেদনশীল ও হৃদয়স্পর্শী হয়েছে। সম্পর্কের জটিল সমীকরণগুলোকে আপনি খুব সহজ অথচ গভীর শব্দে ফুটিয়ে তুলেছেন যা সত্যিই প্রশংসার দাবি রাখে।

    • কেউ না বুঝলে আরও বেশি দুঃখ লাগে ।

Friends

Profile Photo
MadBangla
@madbangla
Profile Photo
মৈনাক
@mainak
Profile Photo
Zahidul Jamy
@zahidul
Profile Photo
গাঙচিল
@mehzabeen-shahidy
Profile Photo
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
Profile Photo
Shahmik Jahan Shuprova
@shahmikjahanshuprova
Profile Photo
Md. Mazharul Islam
@md-mazharulislam
Profile Photo
মো:নুর আলম
@nur-mpngmail-com
Skip to toolbar