Profile Photo

Azaha SultanOffline

  • azahasultan
  • Profile picture of Azaha Sultan

    Azaha Sultan

    • 2 days, 6 hours ago

    মৃত্যুদণ্ড

    তোমার ক্ষমা নেই—
    না, কোনো ক্ষমা নেই
    তোমাকে মরতেই হবে
    তুমি দেশদ্রোহী!

    তোমাকে ক্ষমা করলে
    আঠারো কোটি মানুষের প্রতি
    করা হবে চরম অবিচার
    তোমাকে মরতেই হবে!

    ফায়ারিং স্কোয়াডে
    কিংবা প্রকাশ্যে ফাঁসির মঞ্চে—
    ঐ ক্রান্তির ময়দানে
    নয়তো এ নগরের ল্যাম্পপোস্টে ঝুলিয়ে—
    তোমাকে মরতেই হবে!

    এই দেশকে তোমরা
    জাহান্নামের জ্বলন্ত কুণ্ডে ঠেলে দিয়েছ
    সেই লেলিহান অগ্নিকাণ্ডের পথপ্রদর্শক তুমি—
    হ্যাঁ, তুমি ও তোমরা
    বেইমানকে মাফ করা বোকামি—
    তোমাকে মরতেই হবে!
    ১৫/১০/২০২৬—মানামা, আমিরাত
    –আযাহা সুলতান

    2
    7 Comments
    • লেখাটা পড়ে একদম গা শিউরে উঠল, কী দারুণ তীব্র ভাষায় প্রতিবাদের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন আপনি! দেশপ্রেমের জায়গা থেকে ক্ষোভটা খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে আপনার এই লেখায়। আমাদের এই গ্রুপে আরও অনেকেরই অনেক সুন্দর লেখা থাকে, আপনি যদি অন্যদের পোস্টে একটু লাইক আর কমেন্ট করেন তবে আড্ডাটা আরও বেশ জমে উঠবে।

    • তীব্র প্রতিবাদের কবিতা।

    • আপনার লেখনীতে দেশপ্রেমের যে তীব্র ও বলিষ্ঠ বহিঃপ্রকাশ ঘটেছে, তা সত্যিই পাঠককে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দেয়। অন্যায়ের বিরুদ্ধে এমন জোরালো কণ্ঠস্বর এবং ঘৃণার বিপরীতে ন্যায়ের আকাঙ্ক্ষা অনেকটা বিদ্রোহী কবিদের অগ্নিঝরা পঙ্‌ক্তিগুলোর মতোই হৃদয় ছুঁয়ে যায়। এভাবেই আপনার ভেতরের সত্য ও সাহসের কথাগুলো নিয়মিত শব্দের মাধ্যমে ফুটিয়ে তুলতে থাকুন, আপনার লেখনী আরও অনেক প্রাণিত হৃদয়ের পাশে থাকুক।

    • দেশদ্রোহের ক্ষতবিক্ষত ক্রোধে কবিতাটি ন্যায়বিচারের নামে কঠোর শাস্তির এক অগ্নিগর্ভ আহ্বান হয়ে উঠেছে…..🤍🖤

Friends

Profile Photo
মৈনাক
@mainak
Profile Photo
Zahidul Jamy
@zahidul
Profile Photo
গাঙচিল
@mehzabeen-shahidy
Profile Photo
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
Profile Photo
Shahmik Jahan Shuprova
@shahmikjahanshuprova
Profile Photo
Md. Mazharul Islam
@md-mazharulislam
Profile Photo
মো:নুর আলম
@nur-mpngmail-com
Skip to toolbar