Profile Photo

আজিজুর রহমানOffline

  • azizurrahman
  • Profile picture of আজিজুর রহমান

    আজিজুর রহমান

    1 week, 4 days ago

    শেষে শুধু তোমারই

    আমার ভালোবাসা কেমন জানো,
    জমজম কূপের মতো গভীর থেকে চুঁইয়ে আসে অবিরত।
    যার খুব সামান্যই তুমি পান করতে পারো,
    বাকিটুকু রয়ে যায় তৃষ্ণার্ত মরুযাত্রীর তরে।

    আমার ভালোবাসা কেমন জানো,
    ঝড়, খরা, তুষারপাতের পর আকাশের নীলের মতো ফুরোয় না।
    তুমি খুব সামান্যই দেখো,
    বাকিটুকু থাকে চাতকের তরে।

    আমার ভালোবাসা কেমন জানো,
    তপ্ত মরুতে বুকফাটা তৃষ্ণা — দূরের একটু ছায়া, রাতের শীতল আলিঙ্গন।
    তুমি দিক হারিয়ে ছোটো মরীচিকার পেছনে,
    ছায়াটুকু পাশে ফেলে।

    শত বজ্রপাতে আকাশ চৌচির হয়ে যায় না,
    নদী যতই বয়ে যায় পথ হারায় না।
    তুমি যতই দিকভ্রান্ত হয়ে যাবে,
    দেখবে শেষে শুধু তোমারই আছি — আর কেউ নেই তাতে।

    4
    1 Comment
    • আমার ভালোবাসা কেমন জানো,
      ঝড়, খরা, তুষারপাতের পর আকাশের নীলের মতো ফুরোয় না।
      তুমি খুব সামান্যই দেখো,
      বাকিটুকু থাকে চাতকের তরে।

Skip to toolbar