-
আহুতি
বান্টি দেব
————————–
আমি দেখেছি,
ওই গোলাপের রক্তঝরা আহুতি
প্রতিটা পাপড়ি কিছু বিরহ কিছু যন্ত্রণার দহনে
ঝরে যাওয়ার শোকে তার মুষড়ে পড়া।
আবার অন্যের প্রেমে নিজের জীবন বিলিয়ে
ভালোবাসার প্রতীকের ছায়ায় করে মৃত্যুর খেলা,
জীবন পারে না বাঁচাতে, কাঁটার আঘাতে
ছিঁড়ে নেয় তবু ফুল; ঝরে যায় পাপড়ি
শুধু পড়ে থাকে রক্তাক্ত কলি
তবু সে বারবার ফিরে আসে জন্ম পরিক্রমায়
আবার রক্তঝরা আহুতি দেবে বলে।আমি দেখেছি,
ওই দূর আকাশে চাঁদের অভিমান
কলংকের অপবাদে মুখ লুকায় মেঘমালার দেশে
সব অপবাদের অবসানে।
আলোর মেলায় ভরায় প্রাণ,
তবু দেখা হয় দূরের পথে
জ্যোৎস্না ভরা এক অচেনা রাতে এক ঝুড়ি স্বপ্ন নিয়ে।আমি দেখেছি,
ওই জোনাকি পোকার পালকে রক্তের দাগ
ক্ষুধার্ত পাখির আহারের শিকারে
মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো এক মুক্তির আলো;
যে আলো নিভে যায়নি কখনো
রাত হয়, জোনাকি বিনা রক্তপাতে
সবুজ বন দখল করে নেয়।11 Comments-
-
-
আপনার লেখাটির “সব অপবাদের অবসানে, আলোর মেলায় ভরায় প্রাণ” লাইনটা আমার ভীষণ ভালো লেগেছে। খুব সুন্দর আর গভীর একটা অনুভূতি ফুটিয়ে তুলেছেন আপনি।
-
-
-
Friends
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
faruk sagor
@faruksagor
মোঃ খাইরুল ইসলাম
@mykhairulislam47gmail-com
Mahbub alom kawsar
@mahbubalomkawsar
তিমিরে আসক্ত
@mp3010
সুমি আক্তার
@anisurrahman5976674gmail-com
Sheikh Abdullah
@sheikhabdullah
Md Shalin
@mdshalin
Hashem Molla
@hashemmolla



আপনার এই লেখায় গোলাপের ঝরে পড়া আর চাঁদের অভিমানী রূপ ফুটে উঠেছে, যা সত্যিই পাঠককে এক গভীর আবেগের জগতে নিয়ে যায়। প্রতিটি দৃশ্যের চিত্রকল্পগুলো হৃদয়ে গভীর ছাপ ফেলে যায়, তাই আপনি এভাবেই নিয়মিত লেখালেখি চালিয়ে যাবেন বলে আশা রাখি।