-
জননী তোমার আহ্বান
বান্টি দেব
—————————
হে জননী-
তুমি দেখো, দেখো বিদ্রোহাচরণ ভালোবাসা
আজ আকাশমণি কিছু শোক আর নতুন বিজয়ে সেজেছে। আবির রাঙা সূর্য হাসে দেখো যুদ্ধের বিজয়ে।
আকাশ পথে নেই কোনো শব্দচয়ন, স্তব্ধময় বিজয়ের হাসি
মুক্ত প্রেমে শিশিরস্নাত ঘাসের মিলনের সৃষ্টি,
ঝরে যাওয়া ফুল নূতন প্রাণের আশায়
ফুটে উঠল যুদ্ধের ঘনঘটা ছেড়ে স্বপ্নের পাপড়ি ছিটিয়ে।
বিদ্রোহী সন্তান বিজয়ের চুম্বন এঁকে দিয়েছে তোমার চরণে।
হে জননী-
তুমি দেখো, দেখো বিদ্রোহাচরণ ভালোবাসা,
রক্তপীত মিশ্রিত মাটি এখনো যায়নি শুকিয়ে
বুলেটের শব্দ আর রক্তের স্রোতধারা
মিশে আছে নূতন দিগন্তরেখায়।
তুমি বললে,যাসনে খোকা,
শেষ বিদায় দিয়ে গেলি বেদনাভরা বুকে?
এই রক্তের খেলা সাঙ্গ করতে
মা দেখো,
মুক্তিসেনার সারিতে আজ তোমার সন্তান দাঁড়িয়ে।
প্রতীক্ষা তোমার সন্তান আসবে ফিরে তপ্ত দীর্ঘশ্বাসে,
খোকা এলো ফিরে, কিন্তু তার রক্তমাখা নিস্তেজ দেহ নিয়ে। তোমার বুক রক্তরসে মাখিয়ে দিলো
তুমি আবার ডাকলে,
বললে,আয় খোকা,দেখ ফিরে,
রাঙা প্রভাত সেজেছে নূতন ফুলে।4 Comments
Friends
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
faruk sagor
@faruksagor
মোঃ খাইরুল ইসলাম
@mykhairulislam47gmail-com
Mahbub alom kawsar
@mahbubalomkawsar
তিমিরে আসক্ত
@mp3010
সুমি আক্তার
@anisurrahman5976674gmail-com
Sheikh Abdullah
@sheikhabdullah
Md Shalin
@mdshalin
Hashem Molla
@hashemmolla


মায়ের কষ্ট আর সন্তানের ত্যাগের কথাগুলো😌😌