-
অতঃপর মানুষ
বান্টি দেব
…………………………..
বাস্তুভিটায়
আমি বৌদ্ধ, আমি খ্রিষ্টান, মুসলিম
আবার আমিই সনাতন সেই বোধ:
চাই শাস্তি, চাই মুক্তি চাই না রক্ত, চাই না হতে বন্দি।
আদৌ কি সেই সত্তা জেগেছে মানুষের হৃদয়ে?
আমি মন্দির বুঝি না, মসজিদ বুঝি না বুঝি না গির্জা-প্যাগোডা:
ধর্ম বুঝি না, বর্ণ বুঝি না বুঝি না মোহ লালসা, প্রেমের মত্ততা।
আমি হিংসার মাঝে খুঁজি প্রেম মানুষের মাঝে খুঁজি মনুষ্যত্ব,
আর সৃষ্টির মাঝে খুঁজি স্রষ্টার মূর্তি।
আমি মাটির পিঞ্জরে তৈরি এক মানুষ,
খেটে খাওয়া শ্রমিকের শরীরের কষ্টের নোনাজল আমি:
আমি কৃষকের দেহে মাখা কাদামাটি
আর ক্লান্ত পিপাসির মুখের জল।
আমি অসহায় শিশুর দেহের ছেঁড়া কাপড়,
বৃদ্ধ মায়ের পায়ে ছেঁড়া জুতো।
আমি মাটির পিঞ্জরে তৈরি এক মানুষ,
আমি কবর বুঝি না, শ্মশান বুঝি না আমি শুধু জানি,
একদিন এই দেহ হবে মাটিতে বিলীন।11 Comments-
-
বান্টি দেব, আপনার এই লেখায় মানুষের অকৃত্রিম রূপ এবং অসাম্প্রদায়িক চেতনার যে বহিঃপ্রকাশ ঘটেছে, তা অত্যন্ত গভীর ও হৃদয়স্পর্শী। মানুষের দুঃখ-কষ্টের সাথে নিজেকে মিলিয়ে নেওয়ার এই সুন্দর ভাবনাগুলো পাঠকদের মনে গভীর দাগ কাটবে, তাই নিয়মিত এমন গভীর বিষয় নিয়ে লিখে যান।
-
বান্টি দেব, আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতর গেঁথে গেল, খুব সুন্দরভাবে মানুষের আসল পরিচয় তুলে ধরেছেন। আজকালকের অস্থির সময়ে এমন গভীর ও মানবিক চিন্তার বহিঃপ্রকাশ খুব দরকার ছিল। আপনি গ্রুপের সবার লেখায় একটু লাইক আর কমেন্ট করলে কিন্তু আমাদের এই আড্ডাটা আরও জমে উঠবে।
-
-
-
Friends
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
faruk sagor
@faruksagor
মোঃ খাইরুল ইসলাম
@mykhairulislam47gmail-com
Mahbub alom kawsar
@mahbubalomkawsar
তিমিরে আসক্ত
@mp3010
সুমি আক্তার
@anisurrahman5976674gmail-com
Sheikh Abdullah
@sheikhabdullah
Md Shalin
@mdshalin
Hashem Molla
@hashemmolla


আপনার কবিতায় অর্থ শুধু পংক্তিতে নেই, পংক্তির ফাঁকেও ছড়িয়ে আছে।