Profile Photo

বান্টি দেবOffline

  • bantideb
  • এই ভালোবাসা তো সেই ভালোবাসা নয়।
    বান্টি দেব
    ………………….
    তোমার সোনালি চুলের ঝাপটায়
    মনে ভালোবাসা জাগে,
    ভালোবাসা বলতে তুমি কী বোঝো?

    এই ভালোবাসা তো সেই ভালোবাসা নয়,

    এই ভালোবাসা কোকিলের কুহু শব্দে
    বসন্তের গানে পাগল নৃত্য করে কৃষ্ণচূড়া ফুল।
    এই ভালোবাসা তো বরষার আকাশে
    কালো মেঘের চন্দ্রহারা ক্রন্দন,
    এই ভালোবাসা তো পাহাড়ের কান্নায়
    ঝরনা বয়ে, মোহনার মিলন মেলা।

    এই ভালোবাসা তো সেই ভালোবাসা নয়,

    এই ভালোবাসা তো নদীর বুকে
    পালতোলা নৌকার ঢেউ ঢেউ খেলা,
    এই ভালোবাসা তো হাজারো বীরাঙ্গনার
    মাটিতে মিশে যাওয়ার স্মৃতিপথ,
    এই ভালোবাসা জোনাকির
    প্রকৃতি রঞ্জনে আলোর প্রদীপ।

    এই ভালোবাসা তো সেই ভালোবাসা নয়,
    এই ভালোবাসা তো মা-মাটির রক্তে লেখা
    স্বাধীনতার প্রাণ,
    এই ভালোবাসা তো শালিকের ঝাঁকে
    বিদ্রোহের শ্লোগান
    এই ভালোবাসা তো অবুঝ কিশোর হয়ে,
    হলুদ পাতাদের বনে হারিয়ে যাওয়া।
    এই ভালোবাসা তো হারানোর নয়
    মনের গহিনে লুকোচুরি খেলা।

    3
    9 Comments
    • বান্টি দেব, আপনার লেখা “এই ভালোবাসা তো মা-মাটির রক্তে লেখা স্বাধীনতার প্রাণ” এই অংশটি আমাকে ভীষণভাবে ছুঁয়ে গেছে এবং এর প্রতিটি রূপক সত্যিই অসাধারণ। অনুভূতির এমন গভীর আর নান্দনিক প্রকাশ আপনার লেখনীকে সত্যিই অনন্য করে তুলেছে। আপনি অন্য সদস্যদের লেখাগুলোতেও নিয়মিত লাইক ও গঠনমূলক মন্তব্য করে আমাদের এই সুন্দর প্ল্যাটফর্মটিকে আরও প্রাণবন্ত রাখতে সাহায্য করবেন বলে আশা রাখি।

    • এই ভালোবাসা ব্যক্তিমানসের আবেগ পেরিয়ে প্রকৃতি, মাটি ও স্বাধীনতার রক্তে লেখা এক অনন্ত অঙ্গীকার…🖤🖤

    • ভালোবাসাকে এত সুন্দরভাবে প্রকৃতি, দেশ আর স্বাধীনতার সঙ্গে মিলিয়ে দেখানো দারুণ লেগেছে 😌🌿

    • আপনার লেখা ‘এই ভালোবাসা তো মা-মাটির রক্তে লেখা স্বাধীনতার প্রাণ’ লাইনটা পড়ে সত্যিই খুব ভালো লাগল, খুব দারুণ লিখেছেন আপনি।

    • এই ভালবাসা মনের গহীনে লুকোচুরি খেলা দারুণ ।

Friends

Profile Photo
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
Profile Photo
faruk sagor
@faruksagor
Profile Photo
Mahbub alom kawsar
@mahbubalomkawsar
Profile Photo
সুমি আক্তার
@anisurrahman5976674gmail-com
Profile Photo
Sheikh Abdullah
@sheikhabdullah
Profile Photo
Md Shalin
@mdshalin
Profile Photo
Hashem Molla
@hashemmolla
Skip to toolbar