Profile Photo

Suhas Barnabash GomesOffline

  • Barnabash
  • Profile picture of Suhas Barnabash Gomes

    Suhas Barnabash Gomes

    4 years ago

    দুষ্ট আঁখি

    আঁখি দু-খান খুলে
    যায় তত দূর চলে
    খোলা হাওয়ায় দুলে
    মনময়ূরী তুলে।

    শিহরণ জাগে ভয়ে
    অন্ত বিহীন ক্লান্ত মনে
    পরলে পাতা হেলে
    অন্ধ ছায়ার মূলে।

    সন্ধ্যে হলে ভয়ে কাবু
    জারিজুরি ফেলে
    ফিরে একা পায় সে দেখা
    আঙ্গিনাতে যেয়ে।

    দাঁড়িয়ে আছে বাবা তার
    বাঁশের লাঠি নিয়ে
    আয় তুই আয় ছিলি কোথায়
    ভাঙ্গব লাঠি পিঠে।

    চোখে আমার জলরাশি
    ভয়ে ঝড় থর
    এই না দেখে মা হেসে কয়
    জাপটে আমায় ধরো.

    আহা কি মজা নেইকো সাজা
    কুঞ্জ বনে হেলে
    উড়ছি মাগো ওই আকাশে
    পেখম দু-খান মেলে।

    রংধুনুর তার সাত কাহনে
    রঙ্গিন আভা জ্বেলে
    কেড়ে নিলো নিদ্রা আঁখি
    হাওয়ায় গেলো উড়ে।

    দুষ্ট আঁখি আঁকে ফাঁকি
    তন্দ্রা নিদ্রা বেশে
    হইনি মাগো সকাল এখন
    ঘুম ভাঙ্গালে এসে?

    দেখো চেয়ে ও আকাশে
    উড়ছে পাখির ঝাঁকি
    সূর্যি মামা উঠছে জেগে
    দিও নাকো আর ফাঁকি।

    সুহাস
    ৪/৯/২০২২

    9
    5 Comments
Skip to toolbar