Profile Photo

Suhas Barnabash GomesOffline

  • Barnabash
  • Profile picture of Suhas Barnabash Gomes

    Suhas Barnabash Gomes

    • 4 years, 1 month ago

    নিঝুম অরণ্য

    ফিরে ফিরে যায় চোখের দৃষ্টি
    সাথে মনের অচেনা শিহরণ
    মরমরে শুকনো পাতার আওয়াজ বৃষ্টি
    মারে উকি মনে ভয়ের বিচরণ।

    অন্ধ অরন্যে ভয়ানক যত সৃষ্টি
    মৃদু হাওয়ার তরে কম্পিত বুক থর থর
    থমকে যায় মাড়ায় ছায়া মূর্তি
    পথের বাকে হারায় অরন্য বিবরণ।

    গহীন অরণ্যে নিশিতে আসে কানে কান্না
    সংশয় ভয় জড় থর অগ্নি তেজস্বী তন্দ্রা
    আধার আধারানি কইছে কথা শিহরীত মম কায়া
    রজনীর পরে জাগবে কখন প্রভাত প্রহর মায়া।

    আছড়ে পরে বন কুঁজ বনে চন্দ্রের বিকিরণ
    রশ্নি কূলে ফুল্কি ঝড়ে জাগে প্রানে সঞ্চালন
    দু চার পাখি মারে উকি অতিথি নিবারণ
    সামনে চলে ছায়া মূর্তি এ এক বিষম রকম।

    সুহাস
    ৪/১০/২২

    8
    5 Comments
Skip to toolbar