Profile Photo

মোঃ বায়েজীদOffline

  • Bayejid
  • Profile picture of মোঃ বায়েজীদ

    মোঃ বায়েজীদ

    • 5 years, 3 months ago

    “হতেই পারে”
    হতেই পারে আমাদের এই দেখা
    অনেকটা পথ হেঁটে আসার পরে।
    নীল বেদনায় হোঁচট খেয়ে খেয়ে
    রক্ত মেখে লাল হয়েছে পায়ে!
    সাজের বাতি জ্বেলেছে এই পাড়ায়
    হয়তো সন্ধ্যা নামবে একটু পরে।
    তোমার মুখে সাঁঝের আলো এসে
    সিঁদুরে কে দিল কেমন কোরে!
    হায় এ-মনে বহুদিনের পরে
    উঠল যে ঝড় ভয় পেয়েছি তারে।

    একটুখানি ঝিঁঝিঁ পোকার এমন আর্তকার
    জানো আমি স্বপ্ন দেখি না আর
    আমার স্বপ্ন কেবল অন্ধকার
    মানুষ দুঃখে কাঁদে বা গোঙায়।
    তাইতো আমার কান্নায় এলে খুব
    বুকের ভিতর চলে শুধু ভাঙচুর।
    দূরে বসে উদাস কোন কেউ
    গলা ছেড়ে গাইছে করুন সুর।

    চলো কিছু সত্য কথা বলি,
    তোমায় হয়তো আজও ভালোবাসি
    আমি জানো কতবার যে মরি
    আমার বুকেই আমার কবর খুঁড়ি!

    কোন্ ফুলের এমন মিষ্টি ঘ্রান
    উপহারে শ্রাবণ অশ্রু দিলাম
    ডাকবো না আর এটাই হয়তো শেষ
    কবিতাতে?
    হতেই পারে আবার আমি এলে
    ডাকবো তোমায় নতুন কোন নামে।

    14
    9 Comments

Friends

Skip to toolbar