-
সময়ের ঘষা লেগে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে।
কি অদ্ভুত না শহরের অলিতে গলিতে কতো আলো কতো আওয়াজ। আবার কিছু শহরকে তো বলা হয় তা নাকি ঘুমায় না। অথচ এই যে এতো মানুষ এতো শব্দ এতো কোলাহল সব কেমন ভিতরে ভিতরে নিরব লাগে তাই না। এই যে নিয়ন আলোর শহরের আদিম বন্যতা আর সভ্যতার মাঝামাঝি যেই টানাপোড়েন তার নাম বোধহয় একাকিত্ব। আপনি সবেতে আছেন ফেসবুকে সবুজ আলো জ্বলজ্বল করছে। সেই মানুষটাও আছে যার সঙ্গে রাতের পর রাত আলাপ করে সকালের শহরের ব্যাস্ততা শুরু হতো। শুধু আগের মতো কিচ্ছু নেই। শরীর খারাপের সময় যাকে ফোন করে বলতে ইচ্ছে হতো আজকাল সেসব ইচ্ছেকে ছেলেমানুষি বলে উড়িয়ে দেওয়া হয়। যারা না বলে কিছু করলে মনে হতো আমায় জানানো যেত অভিমান হতো খুব সেসব এখন বিশ্রামে। আপনিও রাতের বেলায় অন্ধকারময় গলিতে স্মৃতি হাতড়ে বেড়ান। অস্তিরতা ঢাকতে গ্যালারীর সবচেয়ে সুন্দর ছবিটি প্রফাইল দেন। নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও যে গানগুলো এক সময় চিৎকার মনে হতো সেসব চিৎকার করেই গান। কারণে অকারণে মধ্যরাতে ইচ্ছে করে কেউ এসে বসুক পাশে। কেউ মাথায় হাত বুলিয়ে দিক। আদিব ধ্রবতারা মেঘে ঢাকা পরে যায় আর আপনার প্রেমিকের মতো অপেক্ষা একদিন শেষ হোক কিন্তু আফসোস করেও এই অপেক্ষা শেষ হয়না অপেক্ষারা শুধু নাম বদলায় ধাম বদলায় বদলায় না শুধু আপনার মন। প্রেমিকের অপেক্ষা গাঢ় থেকে আরো গাঢ় হয় শুধু।
6 Comments
Friends
Kaira Mugdhota
@kairamugdhota
Tasnim-Akter-Mim
@tasnim-akter-mim
খালেদা আক্তার
@khaledaakhter
Kazi Adam
@kaziadam
কবিতা সম্ভার
@jannatul-ferddus
Mojib Rsm
@mojibrsm
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
তারিকুল ইসলাম রনি
@tirony1987gmail-com
Marisha Mithila
@marishamithila


sundor