Profile Photo

আবু রায়হান মোহাম্মদOffline

  • BMAhsan
  • ৭৮.
    হাতে হাত ধরে মঙ্গল যাত্রা
    রমনা বটমূল বৈশাখী সুর
    সবই অতীত আজ, সবই দূর
    ৭৯.
    পরনে লাল শাড়ি কপালে টিপ
    লাল চুড়ি আর নূপুরের ঝংকার
    সবই উধাও আজ সব অন্ধকার
    ৮০.
    কত বছর আগে দুজনে হেঁটেছি
    আলপনা আঁকা পথে
    সে পথ ফুরিয়েছে কালের রথে

    2
    2 Comments
  • ৩২.
    হৃদ মাঝারে নাচো তুমি হৃদ মাঝারে গাও
    তুমি আমার বৈশাখী গান
    উড়াল পূবাল বাও
    ৩৩.
    যা কিছু দেয়ার ছিল দিয়েছি সবই
    বিনিময়ে পাই নি কিছু
    আশায় হাঁটি তোমার পিছু
    ৩৪.
    নাই কিছু নাই কিছু নাতো চাই
    ভয়ে কাটে দিন
    তোমাকে যেন না হারাই ।

    3
    2 Comments
    • ছোট ছোট পঙক্তিতে এত গভীর অনুভূতি ধরে রাখার এই দক্ষতাটা চমৎকার! শুভেচ্ছা নেবেন!

    • অল্প শব্দে এত বড় হাহাকার ফুটিয়ে তোলা সত্যিই কঠিন কাজ।

  • ২৯.
    এ কেমন আকাশ বলো
    নীল নেই মেঘ নেই ধূ ধূ বালিয়াড়ি
    বুঝতে পারিনা, আমি আনাড়ী।
    ৩০.
    চারদিকে আঁধার কালো যেন
    নিশুতি রাত , যা ছিল আমার
    আজ সবই বেহাত।
    ৩১.
    গ্রামীণ সবুজে ভাসছো তুমি
    আমিতো শহরে অঙ্গার
    পুড়ি অনি:শেষ বাঁচি তোমাকে চুমি ।

    3
    1 Comment
  • ২৬.
    নষ্ট তুমি আগেও ছিলে নষ্ট
    ভালোবাসায় ভুলেছিলাম
    বুক ভেতর কষ্ট।
    ২৭.
    নষ্ট তুমি আগেও ছিলে নষ্ট তুমি জানি,
    বুকের ভেতর কষ্ট নিয়ে
    তোমাতেই হার মানি
    ২৮.
    তোমার যা বলার ছিলো
    বলেছো কি সব?
    কোলাহল বন্ধ, সবাই নীরব।

    3
    1 Comment
    • কোলাহল বন্ধ, সবাই নীরব’—এই নিস্তব্ধতাটুকুই যেন সব কথার চেয়ে বেশি শক্তিশালী।

  • ২৩.
    গলায় তোমার মধু ঝরে
    নানান ভাষা অঙ্গে
    সর্প ফণা দোলে নানা ঢঙ্গে।
    ২৪.
    তুমি ভাবো তোমার চতুরামি বুঝি না ?
    বুঝি, সব বুঝে চুপ থাকি
    ভাঙ্গা বুক নিয়ে নতুন স্বপ্ন আঁকি।
    ২৫.
    চতুর তুমি নষ্ট হলে অস্তরাগে
    চোখের সামনে নষ্ট হলে
    তোমার নষ্ট দেখে কষ্ট লাগে।

    4
    1 Comment
    • ছোট ছোট পঙক্তিগুলোতে এক ধরনের তীক্ষ্ণ রূপক এবং অভিজ্ঞতার পরিপক্কতা ফুটে উঠেছে।

  • ২০.
    ইতর সেতো ইতরামি করবেই
    বানর সেতো গাছে ঝুলবেই
    সময়ে সব ধরা পড়বেই ।
    ২১.
    মানুষ বদলে যায়,
    বদলে যায় এভাবে!
    আগেতো দেখিনি তোমার স্বভাবে!
    ২২.
    এখন তোমার ডানে বাঁয়ে
    কতজনের ভিড়
    ছিলাম পাশে যখন ভাঙ্গা নীড় ।

    3
    2 Comments
    • একদম খাঁটি কথা! স্বভাবের পরিবর্তন হয় না, শুধু সময়ের অপেক্ষা। মুখোশ একদিন না একদিন খসবেই। দারুণ লিখেছেন!

    • অভিনন্দন!

  • ২০.
    ইতর সেতো ইতরামি করবেই
    বানর সেতো গাছে ঝুলবেই
    সময়ে সব ধরা পড়বেই ।
    ২১.
    মানুষ বদলে যায়, বদলে যায় এভাবে!
    আগেতো দেখিনি
    এমন তোমার স্বভাবে!
    ২২.
    এখন তোমার ডানে বাঁয়ে
    কতজনের ভিড়
    ছিলাম পাশে যখন ভাঙ্গা নীড় ।

    3
    1 Comment
    • আপনার এই ছোট ছোট পঙ্ক্তিগুলো সমাজের মুখোশ খুলে দেওয়ার জন্য যথেষ্ট।

  • ১৭.
    যেতে চাচ্ছো যাও
    ফিরে এসে হয়তো
    পাবে না এই ঘাট, নাও
    ১৮.
    উড়ছো আকাশে ভাসছো বাতাসে
    ভালোবাসা অপার,
    দেখা হবে যদি মাটিতে নামো আবার!
    ১৯.
    যাদের কথায় যাদের স্পর্শে
    তোমার জীবন ধন‍্য
    ভেবোনা ভেবোনা আমার জন‍্য।

    4
    2 Comments
  • ১৪.
    আমিতো তেমন‍ি আছি
    যেমন ছিলাম আগে
    শুধু তুমি নাই কাঁদি অস্তরাগে
    ১৫.
    যাই, বললে ‘ফিরে আসি
    ফের দেখা হবে’
    অপেক্ষায় আছি, কবে।
    ১৬.
    বিদায় বললেই হয়?
    কত সকাল কত সন্ধ্যা
    কত রাত কথা কয়।

    4
    1 Comment
    • বিরহ, প্রতীক্ষা এবং স্মৃতির ত্রয়ী কাব্য

  • ৮.
    তোমার যাওয়া শুভ হোক
    জীবন না হোক মেকি
    বেঁচে থাকি, তোমার
    আরও সফলতা দেখি ।
    ৯.
    আমি বাতিল, তা’ না হয় হোক
    কারো না কারো কথায় স্পর্শে
    তোমার জীবন ধন্য হোক ।
    ১০.
    আহা কী জীবন কাটলো বেশ
    তুমি যেতে চাও, যাও
    থাকুক না তার রেশ ।

    5
    3 Comments
    • ভালো থাক ভালোবাসা!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 27 March 2026 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • রিক্ততার মাঝেও এক বিশাল পূর্ণতা আছে আপনার লেখনীতে। চমৎকার লিখেছেন!

  • ৬.
    এত আলো এতো আয়োজন
    কাকে কতটুকু দেই
    কিছুই লাগে না ভালো
    কি যেন নেই, কে যেন নেই ।
    ৭.
    চলে যাই সব ছেড়েছুড়ে
    তবু যেতে পারিনা
    নতুন পথরেখা আঁকি
    কোথায় যেন আটকে থাকি ।

    2
    1 Comment
    • বাইরে যখন “এত আলো এতো আয়োজন”, তখন মনের ভেতরে “কিছুই লাগে না ভালো” বলাটা এক চরম সত্য।
      “চলে যাই সব ছেড়েছুড়ে”—এই ইচ্ছাটুকু প্রতিটি ক্লান্ত মানুষের।

  • ৫.
    কিছুইতো যায় না ভোলা
    তবু কিছু নেই হাহাকার
    মনে এখনো দোলা
    ৬.
    এত আলো এতো আয়োজন
    কাকে কতটুকু দেই
    কিছুই লাগে না ভালো
    কি যেন নেই, কে যেন নেই ।
    ৭.
    চলে যাই সব ছেড়েছুড়ে
    তবু যেতে পারিনা
    নতুন পথরেখা আঁকি
    কোথায় যেন আটকে থাকি ।

  • ৪.
    এমনও হয় ? হতে পারে ?
    সব ছেড়ে চলে যাওয়া
    কেউ যেতে পারে?
    ৫.
    কিছুইতো যায় না ভোলা
    তবু কিছু নেই হাহাকার
    মনে এখনো দোলা

  • ১.
    বেশ ভালো হলো
    তার চলে যাওয়া
    সে বন্দি ছিলো?
    ২.
    হলো সব অবসান
    মুক্তি, আহা মুক্তি
    নেই কোন পিছুটান
    ৩.
    যে কটা দিন মধুর
    তাই নিয়ে থাকি
    সব স্মৃতি আজ ধূসর ।

  • নষ্ট তুমি আগেও ছিলে
    নষ্ট তুমি জানি,
    বুকের ভেতর কষ্ট নিয়ে
    তোমাতেই হার মানি । #

    2
    1 Comment
    • সুন্দর মিষ্টি ছন্দ 🙂 — আর অনুভূতির সততা … এফেক্ট করল পাঠক আমাকে …

Skip to toolbar