-
এই শহরের থমকে থাকা
দেয়ালগুলো জানে,
মনের ভেতর জমতে থাকা
খেয়ালগুলো জানে,
ব্যস্ত সড়ক-ব্যস্ত গাড়ির
বহরগুলো জানে,
রাতদুপুরে চুপটি থাকা
নহরগুলো জানে,
একলা দুপুর,একলা রাতের
শূন্যতারা জানে –
প্রেমহীনতার মানে,উষ্ণ আকাশ-উষ্ণ রোদের
উত্তাপেরা জানে-
আর্তনাদের মানে,
রোজ কতটা কান্না জমে
নিছক অভিমানে।এই শহরের পাড়ায় পাড়ায়
প্রেমহীনতার পাহাড় দাঁড়ায়,
মধ্যরাতের সড়কবাতি
প্রেমহীনতার সঙ্গী-সাথী।~বর্ণ
3 Comments
Friends
মো: মনিরুজ্জামান সারজিল
@zaman2802
Foyzur Khan
@foyzur-khan
তুবা
@zariyaat
মো: নাজমুল আখতার
@faith
Syed Farah
@syedfarah
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
Tariqul Sazzib
@tariqulsazzib
Sharif Uddin Jumman
@sharifuddinjumman
মিথিলা কনক
@methila06

Borno, আপনার লেখনীর ছন্দে শহরের নিঃসঙ্গতা এবং একাকীত্বের যে গভীর চিত্র ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। প্রতিটি পঙ্ক্তিতে অনুভূতির যে নিবিড়তা আপনি ফুটিয়ে তুলেছেন, তা ধরে রেখে আপনি আরও সুন্দর সব সৃষ্টির মাধ্যমে আমাদের মুগ্ধ করতে থাকুন।