Profile Photo

চিত্রভানুOffline

  • chitrabhanu
  • Profile picture of চিত্রভানু

    চিত্রভানু

    3 years, 2 months ago

    আমার আজকাল নিজেকে নিয়ে খুব সন্দেহ হয়, বাস্তবতা থেকে আর কত দূরেই বা যাবো? ফিরে এসে সামাল কি দিতে পারবো এত কঠিন পরিস্থিতি? অনেক কিছুই ভাবতে পারি না। মনে হয় সমুদ্রের স্রোতের সাথে ভেসে যাই। মাঝরাতে ছাদের গিয়ে মেঝেতে হাত পা ছড়িয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকি। তখন আমি ঠিক অসীমে হারিয়ে যাই, তারাগুলোকে বন্ধু মনে হয়, তারাগুলো স্থায়ী। মাঝে মাঝে মেঘ দেখে মনে প্রশ্ন জন্মায়, মেঘগুলো কোথা থেকে আসে আর কোথায়ই বা যায়? মেঘগুলো কেনই বা আসে হারিয়েই যাবে যেহেতু? আরো কত সব আকাশ পাতাল ভাবনা। নেশার ঘোরে যাই ভাবি সমস্তটা অবাস্তব। আকাশে হারানোটাও অবাস্তব। ভোরের আলোতে ঘুম ভাঙলে নিজেকে আবার পৃথিবিতে আবিস্কার করি। আবার সেই পরিবারের বোঝ হয়ে বাসায় ফিরে যাই। রুমে বিছানায় শুই আর ভাবি সমস্তটাই একটা তারার মত হত বা আমি আকাশে থাকতাম ঠিক আরেকটা তারার মত।
    আমি বিছানায় আবার ঘুম দেই।
    দুপুর বেলা উঠে জোর বসত কয়েক কাপ ব্ল্যক কফি খেয়ে বাস্তবে ফিরে আসি। তারপর যতসব বাস্তব বইয়ের জাগতে ডুব মারি। তখন আর আমি ভাবতে পারি না। কিন্তু আমি তো ভাবতে চাই… বুকের মধ্যে ধোয়া গুলো যেমন হারিয়ে যায় আমিও ভাবনা হারিয়ে ফেলি। নিজেকে কে অকেজো লাগে…অপ্রয়োজনের তাপে আমি জ্বলে পুরে যাই…. আর বার বার উপলব্ধি করি যে অবাস্তব বাস্তবের তুলনায় অনেক বেশি সুন্দর । আর সুন্দরটুকুই সেখনে বাস্তব…

    4
    8 Comments
Skip to toolbar