-
এক নিষ্ঠুর ও অনুভূতিহীন সময়ের ভেতর দাঁড়িয়ে আছি;
একদা পুত্রশোকে কাতর মানুষটিকেও দেখেছি—
ব্যথার শেষে একটু একটু করে নিষ্ঠুর হয়ে উঠতে;
পিষে ফেলতে দেখছি রঙিন প্রজাপতি, কাঠগোলাপ,
বুনো কচুরিফুল;
কবর থেকে উঠিয়ে
পুড়িয়ে ফেলতে দেখেছি লাশ, সুর, বাদ্যযন্ত্র ও ভিন্নমত।বলতে দ্বিধা নেই,
এক নিষ্ঠুর ও অনুভূতিহীন সময়ের ভেতর দাঁড়িয়ে আছি,
যে সময়ের ভেতর যুদ্ধহীন, মৃত্যুহীন একটা সন্ধ্যা নেই,
রাত ও নৈঃশব্দ্য নেই; নেই দুরন্ত জোনাকিপোকা কিংবা পেঁচা।ক্রমাগত টের পাচ্ছি, এই বীভৎস দৃশ্যের ভেতর
শব্দের অন্তর্গত গান ও কবিতা ক্রমশ রক্তাক্ত হয়ে উঠছে!
এ ছাড়া আমি আর কিছুই ভাবতে পারছি না;
চাইলে কাগজ কেটে ঘুড়ি বানিয়ে উড়িয়ে দিতেও পারছি না—
আমার সুতোর প্যাঁচ লেগে যায় আদিম স্বভাবী অন্ধকারে,
মানুষের হিংসায়; ক্ষতবিক্ষত শিশুর শৈশবের খোঁপায়।আর এজন্যই হয়তো আমি চাই,
মানুষ সারাটা জীবন বুদ্ধের ব্যথায় বিহ্বল থাকুক;
বুঝতে শিখুক মানুষ ও তার অন্তর্গত ব্যথার চিত্রনাট্য।১০.৬.২০২৬
1 Comment
Friends
Hasin Israk Toaha
@hasinisraktoaha
Ashik Mokami
@ashikmokami
রেহমান স্বাধীন
@rehmansadhin
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
Syed Farah
@syedfarah
Kanej-Roksana
@kanej-roksana
JB Ayon
@jbayon
অসীম রহমান
@ashim_rahman
AdabenTatali
@adabentatali

‘মানুষ সারাটা জীবন বুদ্ধের ব্যথায় বিহ্বল থাকুক’—কী অসাধারণ এক প্রার্থনা!