তুলট | ডা. ফরিদ-উজ-জামান খান | Activity
বন্দনা
তোমার দৃষ্টি নত হোক
পাথুরে মাটিতে হোক জীবনের অঙ্কুরোদগম
পৃথিবী হোক প্রেমের অভয়ারণ্য
ভালোবাসা হোক নিপুণ মারনাস্ত্র
বুকের জমিনে সবুজ ঘাসফুল
লাল আভরণ
উন্মোচিত হোক ভোরের রোদে
পাথরে পাথর ঘষে জাগুক প্রান
নিত্য অহংকারে
তোমার দৃষ্টি নত হোক
চাঁদের মতো ঝরুক জ্যোৎস্না
উষ্ণ শিশির সারারাত গলে পড়ুক
কবিতার মতো কবোষ্ণ ভালোবাসায়
জয় হোক তোমারই
জীবনের, সঙ্গীতের, ভালোবাসার
বন্দনা
তোমার দৃষ্টি নত হোক
পাথুরে মাটিতে হোক জীবনের অঙ্কুরোদগম
পৃথিবী হোক প্রেমের অভয়ারণ্য
ভালোবাসা হোক নিপুণ মারনাস্ত্র
বুকের জমিনে সবুজ ঘাসফুল
লাল আভরণ
উন্মোচিত হোক ভোরের রোদে
পাথরে পাথর ঘষে জাগুক প্রান
নিত্য অহংকারে
তোমার দৃষ্টি নত হোক
চাঁদের মতো ঝরুক জ্যোৎস্না
উষ্ণ শিশির সারারাত গলে পড়ুক
কবিতার মতো কবোষ্ণ ভালোবাসায়
জয় হোক তোম…Read More
ডা. ফরিদ-উজ-জামান খান changed their profile picture
বাঁশি
যেথায় থাকো যেমন থাকো চিঠি লিখো
বলেই মেঠো পথ ধরে চলে গেলে এঁকেবেঁকে
একবারও পিছন ফিরে দেখোনি
আমার চোখ কি জলে ভরেছিলো
তখন সন্ধ্যা, নদী চরে একা
হাতে বাঁশি, মুঠো ভরা ফুল
শরীরে চাঁপার গন্ধ
জোনাকি জ্বলছে দুরে
আলো আঁধারের লুকোচুরি
তৃষ্ণা বক্ষ জুড়ে
চোখে সকাতর মিনতি
একবারও বলোনি, ভালোবাসি
বলেছিলাম, যেওনা
একটু বসি নদী তীরে
তোমার কথা শুনি
তোমারও কি এমন হয়
নদীর মতোই, অন্তরে কলধ্বনি
নিরিবধি বয়ে যায় ঢেউয়ের দোলায়
শুনি আমি, কান পেতে শুনি
তুমি একবারও মাথা রাখোনি
চারিধারে ঘিড়িছে আঁধার
তুমি যেওনা, ধরো হাত
একটু ছুঁয়ে দাও রাগে
এখনি আধাঁর ছুঁয়ে যাবে চাঁদ
রাত্রি উঠবে হেসে
তুমি একবারও ছুঁয়ে দেখোনি
বুকেতে অর্গল চেপে
ফিরে আসি ঘরে
ভাসি লোনা জলে
তখনই নদী চরে
বেজে উঠে বাঁশি
বুকের ভিতর ছলাৎছল
ছুঁয়ে যায় সুরে
ভালোবাসি, ভালোবাসি
কেবলই বাজে বাঁশি
দুরে , নদী চরে 
বুকের খাম জলে ভিজে
চিঠি রয় পরে
বাঁশি
যেথায় থাকো যেমন থাকো চিঠি লিখো
বলেই মেঠো পথ ধরে চলে গেলে এঁকেবেঁকে
একবারও পিছন ফিরে দেখোনি
আমার চোখ কি জলে ভরেছিলো
তখন সন্ধ্যা, নদী চরে একা
হাতে বাঁশি, মুঠো ভরা ফুল
শরীরে চাঁপার গন্ধ
জোনাকি জ্বলছে দুরে
আলো আঁধারের লুকোচুরি
তৃষ্ণা বক্ষ জুড়ে
চোখে সকাতর মিনতি
একবারও বলোনি, ভালোবাসি
বলেছিলাম, যেওনা
একটু বসি নদী…Read More
মনে হয় বেঁচে আছি 
আমার পথ শুধুই অরণ্যে মিশে যায়
বারবার, যতবার দাঁড়াতে চাই পৃথিবীর রোদে।
আমলকির বনে এখনো সবুজ থমকে আছে
জোনাকি আর ঘাসফুলের বুকে এখনো খেলা করে
আরণ্যক উৎসব। 
মনে হয় বেঁচে আছি।
আরো অনেকটা সময় আমি বেঁচে থাকতে চাই
এই নক্ষত্রখচিত আকাশের নীচে
আলো আধাঁরিতে কিংবা ঝুল বারান্দায়;
অনেকটা পথ আমি একাকী হেঁটে যেতে চাই।
আমার চারপাশে এখনো বিচিত্র প্রজাপতি খেলা করে
সারাদিন ঝি ঝি আর মৌমাছিদের ঐকতানে
বুঁদ হয়ে থাকি নেশায়। আমি নিজেকে ভুলে যাই,
বারবার ভুলে যাই একদিন আমিও ছিলাম,  তুমিও ছিলে।
দিনশেষে এই অনাবাদি অরণ্য আমার চোখে ঠুলি এটে দেয়
গুলগুলিতে যতটুকু আলো আসে,আমি কান পেতে রই,
মহাশূন্যের ওপাড় থেকে ভেসে আসে অশ্রুত রোদনধ্বনি 
আমি স্তব্দ, অনড় বসে থাকি, শুধুই বসে থাকি।
দিনে দিনে বেড়ে চলে দেনা, আকণ্ঠ ঋণ পৃথিবীর কাছে
এই রোদ,আকাশ, বাতাস, নদী, জল,চরাচর
সবাই আপন,  অসীম মমতার আঁকড়,
হায় তবু ভুলে যাই, ভুলে থাকি।
দিনশেষে আমি এক পরজীবি উদ্ভিদ 
কখনো ভেসে চলি, কখনো জড়ায়ে ধরি আলোক লতায়
দূর্বল লতানো আঁকশিতে, জলের বুকে আঁকিবুঁকি। 
তবুও মনে হয়, মনে হয় এখনো বেঁচে আছি।
মনে হয় বেঁচে আছি 
আমার পথ শুধুই অরণ্যে মিশে যায়
বারবার, যতবার দাঁড়াতে চাই পৃথিবীর রোদে।
আমলকির বনে এখনো সবুজ থমকে আছে
জোনাকি আর ঘাসফুলের বুকে এখনো খেলা করে
আরণ্যক উৎসব।
মনে হয় বেঁচে আছি।
আরো অনেকটা সময় আমি বেঁচে থাকতে চাই
এই নক্ষত্রখচিত আকাশের নীচে
আলো আধাঁরিতে কিংবা ঝুল বারান্দায়;
অনেকটা পথ আমি একাকী হেঁটে যেতে চাই।…Read More
খোঁজা
যদি অকস্মাৎ চলে যাই
কৃষ্ণ মেঘেরা দলবেঁধে  আসে আমার ঘরে
হাওয়ায় লুটোপুটি খায় স্বপ্নগুলো
আমি বিকেলের ম্লান রোদের মতো ফুরিয়ে যাই।
আমাকে মনে রেখো না
ব্যথা পেয়ে আঁচলে মুখ ঢেকো না
বিষাদের ডম্বরু বড়ই বিস্বাদ লাগে
আমি সইতে পারি না কারো লোনা চোখের জল।
যদি ভালোবাসো, দুহাত বাড়িয়ে দাও দিগন্তে
যেখানে সবুজ অরণ্য ভরে আছে ছোট্ট ঘাসফুলে
মেহেগিনি বনের ফাঁকে স্বর্নলতায় দোল খায় ফিঙে
যেখানে সারাদিন খেলা করে দোয়েল, শালিক,ডাহুক।
আহা, পানকৌড়ি, কী অবাক ডুব সাঁতার 
চোখ গেলো চোখ গেলো বলে দিনমান আহাজারি চোখ গেলো পাখি
কোন সে ভুলে যাওয়া স্বপ্নের কথা জাগিয়ে দেয়
ছোট্ট টুনটুনির বাসা।
যদি আমাকে মনে পড়ে, তবে
ভোরের শিশির ভেজা দূর্বা মাড়িয়ে চলে যেও একাকী
ঝরা শিউলি হাতে তুলে  বলো,  এইতো এখানেই তুমি
অনন্তকাল খুঁজেছিলাম যারে অস্তিত্বের অহংকারে।
খোঁজা
যদি অকস্মাৎ চলে যাই
কৃষ্ণ মেঘেরা দলবেঁধে  আসে আমার ঘরে
হাওয়ায় লুটোপুটি খায় স্বপ্নগুলো
আমি বিকেলের ম্লান রোদের মতো ফুরিয়ে যাই।
আমাকে মনে রেখো না
ব্যথা পেয়ে আঁচলে মুখ ঢেকো না
বিষাদের ডম্বরু বড়ই বিস্বাদ লাগে
আমি সইতে পারি না কারো লোনা চোখের জল।
যদি ভালোবাসো, দুহাত বাড়িয়ে দাও দিগন্তে
যেখানে সবুজ অরণ্য ভরে আছে ছোট্ট ঘাসফুলে…Read More
কোন এক কনকপ্রভা ভোর 
সেদিন ছিলো কৃষ্ণ তিথি
সহস্র বছরের জমানো বেদনাভার নিয়ে
দাঁড়িয়েছিলাম মুখোমুখি 
বারান্দায় হেঁসেছিলো এক চিলতে রোদ্দুর
মৃদু কনকপ্রভা ভরিয়েছিলো দিগন্ত
ভোরের বাতাসে কি যেনো ছিলো স্বপ্নাতুর
আলতো ছুঁই ছুঁই জলরেখা ব্রহ্মপুত্রের তটরেখায়
হৃদয়ে বুদ্বুদ অবিরল, কি চাই, কি চাই?
কিছুই চাইনে আমি, কিছুই চাওয়ার ছিলো না
সহস্র জ্যোতিষ্কের মাঝে দীপ্যমান প্রিয় মুখ
যেন ভরা পূর্ণিমায় রুপোলী আলোর নাচন
শিশিরের বুকে বিচ্ছুরিত প্রতিচ্ছবি।
কতোকাল দেখা হয়নি
আমার দুচোখে মহাকালের পারলৌকিক ক্ষুধা 
দারুণ মনন্তর পীড়িত,  তবুও আঁচল বিছিয়ে রাখি
আঁজলা ভরে করি পান অনন্ত সুধা।
জীবনের পানপাত্র শূন্য পরে রয়
হায়, বেলা যে ফুরায়।
বেলা যে ফুরায়
অবেলায় অচেনা ঘাটে ঘাটে পানশী ভিড়াই, অযতনে।
শূন্য পানপাত্র উপচে উঠে মুহুর্তেই করস্পর্শে
মৃদঙ্গের শব্দ কান পেতে শুনি বক্ষ মাঝে
আমার দুচোখে নতুন আলোর নাচন
দোয়েল, শ্যামা, ফিঙের গান, আহা।
কতোকাল দেখা হয়নি
সেই চেনা মুখ, চেনা করিডোর,  আলতো পদধ্বনি 
আজও কান পেতে শুনি নিপুণ কারুকাজ
বুকের মাঝে বাজে ত্রিতাল, ডম্বরু,  ঝিনিক ঝিনিক।
কলেজ গ্যালারী মুখে ঘেরা ফাউন্টেইন
আগুনের ফোয়ারা হয়ে উথলে উঠে বুকের গহীনে
কি ছিলো, কি নেই, কি যে পাই নি, সব তোলা থাক,
শুধু স্বপ্নের মমী হয়ে জেগে থাক জন্মান্তর। 
তোমাকে বুকে ধারণ করে
তোমাকে বুকে লালন করে
কেটে গেছে চল্লিশটি বছর মনন্তরে
তবুও এতোটুকু মলিন হয়নি ভূষণ তোমার।
অবশেষে তুমি এলে
ডাকলে সেই নাম ধরে, স্নেহ সুধা ভরে
আমার পৃথিবী ভরে গেলো কানায় কানায়, ফুল সম্ভারে
কল্পনায় নয়,স্বপ্ন নয়, হাত বাড়ালেই তোমায় ছুঁতে পারি মগ্ন চৈতন্যে।
আমি বিস্ময়ে দেখলাম, সেই তুমি
ছোট্ট তিতির পাখি, ভোরের নরম আলোয় দুলছে
ব্রহ্মপুত্র, প্রাণ আমার, প্রাণ ভোমরা
কী অবাক দ্যূতিময় চোখ, শিল্পিত বিস্ময়।
মনে ভাবি, বিধাতা, প্রেম আমার
ধন্য আমি তোমার দয়ার দানে।
অক্ষম করে গড়েছিলে যদি
এতো প্রেম কেন দিয়েছিলে আকিঞ্চনে।
কোন এক কনকপ্রভা ভোর 
সেদিন ছিলো কৃষ্ণ তিথি
সহস্র বছরের জমানো বেদনাভার নিয়ে
দাঁড়িয়েছিলাম মুখোমুখি
বারান্দায় হেঁসেছিলো এক চিলতে রোদ্দুর
মৃদু কনকপ্রভা ভরিয়েছিলো দিগন্ত
ভোরের বাতাসে কি যেনো ছিলো স্বপ্নাতুর
আলতো ছুঁই ছুঁই জলরেখা ব্রহ্মপুত্রের তটরেখায়
হৃদয়ে বুদ্বুদ অবিরল, কি চাই, কি চাই?
কিছুই চাইনে আমি, কিছুই চাওয়ার ছিলো না
সহস্র…Read More
ডা. ফরিদ-উজ-জামান খান changed their profile picture