Profile Photo

Drako ShajibOffline

  • drako
  • Profile picture of Drako Shajib

    Drako Shajib

    • 4 years, 7 months ago

    ক্যাপ্টেন মাহিন ও ছাতা ম্যান
    পর্ব-১ঃ ব্যস্ত নগরীর রোজকার গল্প।
    ————————————————————————-

    ক্যাপ্টেন মাহিন ও ছাতা ম্যান শহরের অন্যতম ব্যস্ততম অঞ্চলের একটি এটিএম বুথের নিচে বসে আছে।
    দু’জনের হাতেই সিগারেট। নিজেদের ভেতর আলাপচারিতা চলছে। খুব গুরত্বপূর্ণ কিছু নয় তবুও ওদের কথা খুব মনোযোগ সহকারে শুনছে এটিএম বুথের বুড়ো দারোয়ান শহীদ চাচা।
    শহীদ চাচা প্রায় ৪০ বছর এই বুথে বিনা ছুটিতে নির্বিকার ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। তার চোখের সামনেই বড় হয়েছে শহরের এই দুই সুপারহিরো।

    ক্যাপ্টেন মাহিনঃ বুঝলি লেল (ছাতা ম্যানের ডাকনাম)! এই শহরে মানুষগুলার কাছে সবি আছে। কিন্তু যেইটা সব থেকে বেশি দরকার ঐটাই নাই।
    ছাতা ম্যানঃ তুমি কি শান্তির কথা বলতাসো?
    – নাহ…রে!
    শহীদ চাচাঃ শান্তি তো সেই কবেই পরিবার সমেত এই দেশ ছাইড়া চইলা গেছে।
    – তাইলে? কিসের কথা কইতাসো মাহিন ভাই?
    – সময়ের কথা বলতাসি।
    – সময়? ঠিক বুঝলাম না।
    -আচ্ছা বুঝাইয়া বলতাসি। ধর, এই যে শহীদ চাচা। এই লোকটার বউ আছে, সংসার আছে তবুও এই লোকটা সময় কইরা নিজ বাড়িতে যাইতে পারেনা। আবার ধর তুই শেষ কবে সময় কইরা তোর আত্নীয়র বাড়িতে গিয়া এক বেলা খাইছিস তোর মনে আছে?
    – না ভাই। মনে নাই।
    – হা…হা…হা… মনে নাই। এই বার বুঝছস?
    – এখন মনে হয় বিষয়টা একটু একটু ধরতে পারছি।
    শহীদ চাচাঃ আমি যে সময়ের অভাবে বাড়ি যাই না তোমারে কে বলল? আমি বাড়ি যাইনা অন্য কারনে।
    কি কারন চাচা? প্রশ্ন করল ছাতা ম্যান। ঠিক তখনি বিকট শব্দ ও আর্তচিৎকার ভেসে এলো মাঝ রাস্তা থেকে। সবার দৃষ্টি সেদিকে ফিরতেই দেখল, এক বাইকার তার হুন্ডা সমেত রাস্তায় পড়ে আছে এবং অল্পের জন্য একটি লোকাল বাস বাইকারের মাথা বাচিয়ে পাশ কাটিয়ে চলে গেল। কিছু দূরেই এক মহিলা বসে শরীরের সমস্ত শক্তি দিয়ে সাহায্যের জন্য চিৎকার করছে।

    ঘটনার আকস্মিকতা কাটতে না কাটতেই চোখের পলকে এক দৌড় দিল ক্যাপ্টেন মাহিন। ব্যস্ত নগরীর অনেকেই তখনো এতটা ব্যস্ত যে কেউ কেউ ক্যাপ্টেন মাহিনকে রাস্তার মাঝে দৌড়ে যেতে দেখে হালকা করে গাড়ির ব্রেক ছুয়ে আবার স্পীড বাড়িয়ে দিল। কোনভাবেই এই এক্সিডেন্টের জ্যামে পড়া যাবেনা এই ভেবে।

    ছাতা ম্যান বেশকিছুক্ষন সময় নিল তার কোমর থেকে ছাতা দুটি বের করতে। তার পরেই লাফিয়ে পড়ল রাস্তার উপরে। ছাতা দুটি শূন্যে ঘুরিয়ে তার বেশকিছু অদ্ভুত ভঙ্গী দেখিয়ে ছাতাটি সম্পূর্ণ না খুলে লম্বা করে নিল। ছাতা দুটি ট্রাফিক পুলিশের মত করে দেখিয়ে রাস্তার গাড়ি চলাচল বন্ধ করতে সক্ষম হল।

    ক্যাপ্টেন মাহিন এরি মধ্যে বাইকারের পায়ের উপর পড়ে থাকা হুন্ডা সরিয়ে তার হেলমেট খুলে ফেলল। বাইকারের চোখ বন্ধ, চেতনাহীন।
    জনতার সমুদ্র ঘিরে ধরেছে আহত দুইজনকে। ক্যাপ্টেন মাহিন সবাইকে উদ্দ্যেশ্য করে বলল, একটু ধরবেন, প্লিস।
    সবাই ধরাধরি করে আহত দুইজনকে রাস্তার পাশের একটি ক্লিনিকে নিয়ে গেল। মহিলাটিকে প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য রাখা হলো এবং অচেতন বাইকারকে অন্য হসপিটালে নিয়ে যাবার জন্য বলা হল।
    এ কথা শোনা মাত্রই জনতার সমুদ্র হঠাৎ করেই যেন এক বিশাল বালুচর তুলে উবে গেল। তখনো ক্যাপ্টেন মাহিন আর শহীদ চাচা কোনরকম চ্যাংদোলা করে ধরে রেখেছে অচেতন বাইকারকে। রিক্সা নিয়ে ছাতা ম্যান আসলে বাইকারকে রিক্সায় তুলে ক্যাপ্টেন মাহিন উপরে উঠে বসে শক্ত করে ধরে তাকে। শহীদ চাচাকে বলল, চাচা এই লোকের হুন্ডার চাবি ও হুন্ডাটা দেইখ। আমরা আসতাছি।

    রিক্সা বিপরীতমুখী রাস্তা ধরে এগিয়ে চলছে। জ্যাম ঠেলে সামনে দিকে চলা কঠিন হয়ে পড়লে ছাতা ম্যান আবার তার ছাতা দুটি নিয়ে ট্রাফিক কন্ট্রোল করতে নেমে গেল। হাসপাতাল অবধি এভাবেই ওরা এগিয়ে গেল। হাসপাতালের ইমার্জেন্সী গেটে পৌছে দ্রুত স্ট্রেচারে করে অচেতন বাইকারকে নিয়ে ভিতরে চলে গেল ক্যাপ্টেন মাহিন। ছাতা ম্যান পিছু পিছু ভিতরে ঢুকতে যাবে তখনি রিক্সাওয়ালা ডাক দিল।
    -এই যে ভাই, আমার ভাড়াটা দেন।
    -ওহ! হ্যাঁ, কত ভাড়া?
    -৫০ ট্যাকা দেন।
    -ঐ মিয়া! এইখান থিকা এইখানে ৫০ টাকা ভাড়া হয় নাকি?
    -আপনারা ৩ জন।
    -৩ জন ৩০ টাকা রাখো। এই নাও।
    -আর ১০ টাকা দেন বাবা। আমি গরীব মানুষ।
    -আচ্ছা এই নাও।
    ভাড়া দিয়েই ছাতা ম্যানের মনটা খারাপ হয়ে গেল। সে মানুষের উপকার করছে কই তার কাছ থেকে ১০ টাকা কম রাখবে তা না উল্টা তার কাছ থেকে বেশী ভাড়া কিভাবে দাবী করে তার মাথায় ঢোকে না। সে নিজেও একজন গরীব মানুষ, তার পকেটের অবস্থা খুব একটা ভালো না। এই টাকা হিসেব করে রাখতে হবে। ঐ লোকের হুঁশ ফিরলে তার কাছ থেকে ফেরত নিতে হবে। এই ভাবতে ভাবতে ছাতা ম্যান ইমারজেন্সি রুমে ঢুকল।
    ইমারজেন্সি রুমটা সুন্দর ও বেশ বড়। তখনো স্ট্রেচারে অচেতন হয়ে পড়ে আছে অজ্ঞাত বাইকার। কর্মরত ডাক্তার, নার্স, সহায়ক একটু পর পর একে একে এসে জিজ্ঞেস করছে, রোগীর কি হয়েছে? কিভাবে এক্সিডেন্ট হয়েছে, ওরা রোগীর কি হয়? রোগীর বাসার মানুষ কই? ইত্যাদি।

    ডাক্তার এসে রোগী চেক করতেই আশ্চর্য হয়ে গেল। রোগীর শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন নেই। ডাক্তার আশাংকা করল মাথার ভেতরে হয়ত আঘাত পেয়েছে। ব্রেইন হ্যামারেজ জাতীয় কিছু।
    ডাক্তার ক্যাপ্টেন মাহিন ও ছাতা ম্যানকে বলল দ্রুত টেস্ট করা প্রয়োজন, রাত বেশি হলে এই শহরের কোথাও আর সিটি স্ক্যান করানো যাবেনা।
    ক্যাপ্টেন মাহিন অচেতন বাইকারের পকেট হাতড়ে একটি ফোন পেয়েছে তবে ফোনটি লক। ছাতা ম্যান গভীর মনোযোগে রোগীর শ্বাস-প্রশ্বাস দেখতে দেখতে ক্যাপ্টিন মাহিনকে বলল,
    – আচ্ছা ভাই! আমি ছবিতে দেখছি মানুষ অজ্ঞান থাকলে মুখে পানির ঝাপটা দিলে ঠিক হইয়া যায়।
    – হুম।
    – তাইলে আমরা কি একটু পানি দিয়া ট্রাই কইরা দেখুম?
    – লেল এইটা তোহ কোন মুভি না।
    তখনি হাসপাতালের এক কর্মরত অল্প বয়সী ছেলে ছোট একটা ট্রলি নিয়ে ওদের সামনে এলো। ট্রলিতে বিভিন্ন রকমের হাতুড়ি দেখে ছাতা ম্যান আপন মনে বলল, ভাই রে ভাই এখন কি হাতুড়ি চিকিৎসা হইব নাকি?
    ছাতা ম্যানের ধারনা সত্যি হল। ছেলেটি হাতুড়ি দিয়ে রোগীর হাটুতে আস্তে বাড়ি দিতেই অচেতন রোগীর চেহারা ব্যাথায় বিকৃত করে উঠল। কয়েকবার দুই হাটুতে বাড়ি দিতেই রোগী চোখ পিটপিট করা শুরু করল। এর কিছুক্ষন পরেই জ্ঞান ফিরল রোগীর তবে তখনো তার ঘোর কাটেনি। ডাক্তার তাকে বেশ কিছু প্রশ্ন করল কিন্তু রোগী কোন প্রশ্নের উত্তর দিতে পারলনা দেখে ডাক্তার বলল, আপনি ঠিক আছেন, ভয় পাবেন না। আচ্ছা রেস্ট নিন আরো কিছুক্ষন।

    এর পরের ঘটনা ঠিক সিনেমার মতই, রোগী স্বাভাবিক হলে প্রথমেই জিজ্ঞেস করল, আমি কোথায়? আমাকে এখানে কারা নিয়ে এসেছে? তারপর ক্যাপ্টেন মাহিন ও ছাতা ম্যানকে একবার দেখে নিয়ে কান্নায় ভেঙ্গে পড়ল। ক্যাপ্টেন মাহিন এগিয়ে গিয়ে সান্ত্বনা দিয়ে বলল, আপনি ঠিক আছেন। আপনার কিছুই হয় নাই আর ভয়ের কিছু নেই। আপনার বাইক, ব্যাগ ও ফোন আমাদের কাছে আছে। কোন চিন্তা করবেন না। আপনি ঠিক আছেন।

    পায়ের ব্যাথা নিয়ে ক্যাপ্টেন মাহিন ও ছাতা ম্যানের কাধে ভর দিয়ে খুরিয়ে খুরিয়ে হাসপাতাল থেকে বের হল বাইকার সোহেল। হাসপাতালের পাশেই চায়ের দোকানে বসল তিনজন। চা, সিগারেট, পানি খেতে খেতে এক্সিডেন্টের পূর্বের বর্ননা শুনল দু’জনে। তারপর ক্যাপ্টেন মাহিন বর্ননা করল এক্সিডেন্টের পরবর্তী ঘটনা। বাইকার সোহেল বলল, ভাই বিশ্বাস করবেনা আজকে একবারে নিজের চোক্ষে আজরাইল দেখছি। আজরাইলরে দেইখা খুব মন খারাপ হইল আমার মাইয়াটার জন্য। এই যে দেখেন আমার মেয়ের ছবি বলে ফোন থেকে মেয়ের ছবি বের করে দেখাল। রাজকন্যার মত ছোট্ট মেয়েটির ছবি দেখে ছাতা ম্যান যাবতীয় খরচের টাকা চাইতে ভুলে গেল বাইকার সোহেলের কাছ থেকে।

    24
    18 Comments
Skip to toolbar