-
২.
নীল তারাদের সাথে… অর্ধবাকা চাদের শুভ্র আলোয় ঝলমল করছে ঝিরির পানি। আঁজলা ভরে জল নিলাম, মুখে মাথায় ঠাণ্ডা পানির ঝাপটা দিতেই এক পরম আবেশ অনুভব করলাম। বুক সমান পানি, ছোট ছোট উৎসুক কিছু মাছ শরীর ঘেসে ছোটাছুটি করছে। এক ডুব দিয়ে অনেক্ষন পানির নিচে বসে এক থেকে তেতাল্লিশ পর্যন্ত গুনলাম। এটা আমার ছোট বেলার খেলা। আমার সর্বোচ্চ রেকর্ড চুরাশি। আবার ডুব দিলাম এবার আর গুনছি না। ভাবার চেষ্টা করছি কিভাবে শুরু করব। ঝিরি থেকে উঠে জামাকাপড় পড়ে নিলাম দুই ভাই। ঝিরির পাশেই মেঘকে নিয়ে একটা বড় পাথরের উপর ধ্যানাসনে বসলাম।
মেঘ শুনেছি ও পড়েছি সাধুসন্ত ব্যাক্তিরা ধ্যানের মাধ্যমে সাধনা করত। এই সাধনা দ্বারা তারা খিদে, ভয়, সময়কে সাধন করছে। আমরা সেই প্রাচীন পদ্ধতিতে আগাব। সাধনার কয়েকটি স্তর রয়েছে। আমরা প্রথম স্তরের প্রায় সকল আনুষ্ঠানিকতা পালন করেছি। এখন ধ্যানের মাধ্যমে শরীর ও মনের উপর নিয়ন্ত্রণ পেতে হবে। গৌতম বুদ্ধ ও স্বামী বিবেকানন্দের কিছু লেখা পড়তে দিয়েছিলাম শেষ করতে পেরেছিলি আশা করি। তবে আজ আমার নিজের থিওরি শোন। ধ্যান চোখ খুলে বা বন্ধ করে করা যায়। যদি চোখ খুলে রাখিস তখন মনের দুয়ার থাকবে বন্ধ। যত সুন্দর বা কুৎসিত দৃশ্য যতই রঙিন হোক ঐ রাতের আকাশ, মনের আবেগ যেন তার সাড়া না দেয়। যখন মনের দুয়ার খোলা থাকবে তখন চোখে যেন আলো না পৌঁছায়। যত অন্ধকার হবে মনের দেখা দৃশ্যপট তত স্পষ্ট ও রঙিন হবে। ধ্যানের সময় পাপ-পূন্য, ঠিক-ভুল বিচার করা যাবেনা। জাগতিক-মহাজাগতিক প্রতিটি ভাবনা গুরুত্ব দিয়ে ভাবতে হবে, যত বেশি যৌক্তিক-অযৌক্তিক বিশ্লেষণ করা যাবে তত বেশি জ্ঞান অর্জন হবে আমাদের। ধ্যানের সময় মনকে স্থির রাখার চেয়েও বেশি জরুরী হল ধৈর্য রাখা। আমরা বাস করি এক অ-স্থির পৃথিবীতে অ-স্থির জগতে মন স্থির রাখতে না পারাটা স্বাভাবিক। তবে ধৈর্য না থাকলে ছিটকে গিয়ে কোন উল্কাপিণ্ডের সাথে সংঘর্শ হয়ে এক ক্ষুদ্র আলোয় বিকিরিত হয়ে চলে যেতে হবে ছায়াপথ ধরে।
দাদা চল শুরু করি।
চাদের আলো ঝিরির জলের সাথে গড়িয়ে পড়ছে এবড়ো খেবড়ো পাথরের উপরে। উত্তরের হিমশীতল বাতাস শরীরে কাপুনি দিয়ে পাতার ফাক গলে ভেসে যাচ্ছে। পাহাড়ি জনতা অবাক চোখে দেখছে দুটো ছায়া মুর্তি চুপচাপ বসে আছে, একটু পর পর কেপে কেপে উঠছে দুজনেই। শুকনো পাতা গুলো শিশিরের ভার সামলাতে না পেরে ঝড়ে পড়ছে দলবেঁধে। মেঘ চেয়ে আছে অদ্ভুত এক তারার দিকে। তারাটি অন্য তারা গুলোর মত নয়। মরিচ বাতির মত লাল-নীল-সবুজ রঙে জ্বলজ্বল করছে।
স্নানের পর থেকে শীত ভাবটা কম লাগছে, চোখের ঘুমও সরে গিয়ে তার পরিবর্তে সমস্ত শরীরে এক স্নীগ্ধতা টের পাচ্ছি। চিন্তা করার কোন এলিমেন্ট পাচ্ছিনা। চারিদিকে সব কিছু এত সহজ ও স্বাভাবিক লাগছে কেন? রাতের আধার চারিদিকের সব রঙ কেড়ে নিয়েছে তার বদলে সব কিছুর উপর লেপে দিয়েছে সাদাকালো রঙ। বাতাসে ভেসে আসা জংলী ফুলের গন্ধে পবিত্রতা উপল্বদ্ধি করছি। একরাশ মেঘ চাঁদকে ঢেকে ফেলার সাথে সাথে চোখ বুজে দেখার চেষ্টা করছি নিজেকে অনেক উপর থেকে। নিজেকে আবিস্কার করলাম এক অন্ধকারে। নিজের চোখ ছাড়া আর কিছুর অস্তিত্ব অনুভব করতে পারছি না। সেই চোখজোড়া অন্ধকার হাতড়ে উদ্ভ্রান্তের মত ছোটাছুটি করছে। একটানা অনেকটা সময় চোখ বুজে থাকতেই ঝিমুনিতে ঢলে পড়লাম মেঘের উপর। মেঘের সাথে স্পর্শের সাথে সাথে নিজেকে সংবরন করে নিলাম। বাতাসে ভেসে আসা গানের সুরে সুর মিলিয়ে গাইতে লাগলাম
“সুদূর মহাকাশে নীহারীকা ভাসে,
তারারো কুঞ্জবনে আমি দেখেছি তোমায়;
সুদূর মহাকাশে।।
পৃথিবীর মত সংকির্ণ ঘরে প্রেমের প্রকাশ ঘটে কি করে?
সাগরের যত জল মেঘমালা-ঝর্না, আসলে এ সবি বিরহের কান্না।
প্রেমের ও সীমানা কারো নেই জানা; তবু প্রেম সবাইতো চায়।
অসীম প্রেমের সে ছোয়ায় ভেসে যেতে চাই,
সুদূর মহাকাশে…….“চোখ খুলতেই দেখি পুব আকাশে উজ্জল রঙিন আভা ফুটে উঠেছে। আমার সমস্ত শরীর জুড়ে এক ঝংকার নেমে গেল। দাড়াতেই এক শিতল বাতাস খুব ধীর গতিতে আমাকে জড়িয়ে ধরেছে, দুচোখ ভরে ছুয়ে চলেছি চারিদিকের স্নিগ্ধতা। মেঘ চোখ-মুখ কঠিন করে এখনো অনড় বসে আছে তবে শ্বাস-প্রশ্বাস চলেছে এক লয়ে।
সারা শরীরের অসাড়তা কাটিয়ে ঝিরির জলে গোড়ালি ডুবিয়ে নতুন দিনকে অভ্যর্থনা জানাচ্ছিলাম। ঝিরির অপরপ্রান্তে ছোট একটা টিলার উপর দাঁড়িয়ে পাহাড়ি গড়নের এক লোক মাথায় আধপাকা চুল, চোখে প্রশ্ন নিয়ে খুটিয়ে দেখছে আমাকে। আমি তাকে দেখতে পেয়েছি সে বোঝেনি হয়ত। মেঘ পাশে এসে দাড়াতেই লোকটা মেঘকেও একইভাবে খুটিয়ে দেখতে শুরু করল। মেঘ স্থানীয় ভাষায় লোকটাকে উদ্দেশ্য কি যেন বলল। লোকটা চোখ দিয়ে আরো ভালো করে খুটিয়ে দেখতে দেখতে উত্তরে কিছু বলল। ওদের কথোপকথোন শেষে মেঘ ঝিরি থেকে এক আঁজলা জল তুলে চোখে মুখে ছিটিয়ে ওর ঝরঝরে মোটা চুল গুলোকে পিছনে গুছিয়ে রেখে লোকটার চলে যাওয়া দেখছে। আরেক আঁজলা তুলে খেয়ে নিলাম।
আহহহ…. ঈশ্বর! তোমার দেয়া জীবনের জন্য ধন্যবাদ। তা সাধু খালি পেটে কি সাধনা চলবে নাকি খাবারের ব্যবস্থা করবে?
লোকটার যাবার পথের দিকে তাকিয়ে থেকেই প্রশ্নটা করল মেঘ। ওর আভা ছড়ানো মুখখানা ওকে সকালের শিশিরে ভেজা কামুদিনি ফুলের মত সুন্দর লাগছে। ওর মুখ থেকে সাধু নামটি শুনে একটু চমকে উঠেছিলাম। নিজেকে সামলে নিয়ে বললাম,
যতটুকু মন করবি সাধন ততটুকু হবেরে তোর আত্মা স্বাধীন। খিদে যখন আছে তখন তা নিবারনের ব্যবস্থাও আছে।
সাধু গাছপাতা খেলে কেমন হয়? যেমন সব প্রানী খায়।
সবাই যখন খায় আমারাও খেতে পারি কোন অসুবিধা নাই। তবে আমরা আগুন ব্যবহার করব আস্তে আস্তে কাঁচা খাওয়ার অভ্যাস করতে হবে তাহলে খাবারের মত তুচ্ছ বিষয়ে সময় ও শ্রম দুটোই কমবে।
সাধু তুচ্ছ করে দেখনা। পেটের খুদা মেটাতে এই পৃথিবী ছুটে চলেছে দিন রাত।
এক রাতের ধ্যানেই দেখি তোর জ্ঞানের জানালায় আলো ঠিকরে পড়ছে। তবে খিদের তাড়নায় নয় মুক্তির পথে ছুটে চলছি আমরা সবাই।
ঝিরি জলের সাথে বয়ে যাওয়া একটি মরা পাতা তুলে নিয়ে মেঘ বলল, মুক্তি! কিসে থেকে চাই আমাদের মুক্তি?
চক্র থেকে চাই মুক্তি। আমরা ঘুরে চলেছি সময়ের পিঠে চড়ে এক বিশাল চক্র ঘিরে। এক বিশাল শূন্যকে ঘিরে আবর্তন। এই চক্র থেকে মুক্তি নিয়ে আমরা সরলরেখায় এগিয়ে যাব এক পরিশুদ্ধ ভুবনে যেখানে আমাকে আমার নিজের সাথে লড়তে হবে না জীবন যুদ্ধ।
সূর্যের প্রথম আলোয় মেঘের চোখে চকচক করছে জমা জলে। ওর দিপ্তিময় মুখে এক আচ্ছন্নতা ভর করেছে। শুকিয়ে যাওয়া ঠোটটাকে ভিজিয়ে নিয়ে পুরোনো স্বরে বলল, দাদা এই গ্রামের নামটা খুব সুন্দর জানো? ধূপধারা। গ্রামে অপরিচিত কেউ আসলে গ্রামের প্রধানের সাথে দেখা করে তার আশীর্বাদ নিতে হবে না হলে এখানে থাকতে দেবে না তাকে। যাবে নাকি আশীর্বাদ নিতে?
আমরা এখানে থাকবনা তবে প্রধানের আশীর্বাদের প্রয়োজন আছে। তার আগে চল একটা নিমন্ত্রনে যাই।
নিমন্ত্রন? কে দিল দাদা?
বাড়ির উঠোন বলতে তেমন কিছুই নেই, পাহাড়ে খাজে কোনরকম গুটিসুটি মেরে বসে আছে বাড়িটা। রঙিন কাঠ দিয়ে বানানো ছোট্ট বাড়ীটাকে আকড়ে আছে রেললতা। দরজায় এখনো খিল আটা। শীতের সকালের গাড় ঘুম এখনো ঘরের সবার চোখকে বশীভূত করে রেখেছে।
দাদা এটা কার বাড়ি? চারিদিকে চোখ বোলাতে বোলাতে প্রশ্ন করল মেঘ।
মেঘ এই বাড়ির সবথেকে অদ্ভুত বিষয় কি জানিস?
মেঘ মাথা নেড়ে অপারগতা জানাল। চোখে জানার তীব্র আকাংখা।
এর রং। ফুল-পাতার রঙ দিয়ে এই বাড়ি মোড়ানো হয়েছে, কিছু কিছু কাঠের রঙ আবার এমনই । এই অঞ্চলে রঙ নিয়ে সবার মাঝে এক বিশেষ দুর্বলতা আছে। এখানের গাছের ফুল থেকে শুরু করে চুলের ফিতে সব কিছুই একটু বাড়াবাড়ি রকমের রঙে রাঙানো।
দাদা ঐ দেখ।
একটা ছোট গরুর ছানার পেছন পেছন একটা কালো মিচমিচে কুকুর রাখালের মত গরুটাকে তাড়িয়ে এই বাড়ির দিকেই আসছে।
আমার পশু-পাখির প্রতি এক ধরনের ভিতি আছে বিশেষ করে কুকুর। চুপচাপ দাঁড়িয়ে আছি। নীল একটু এগিয়ে গেল।
কুকুরটা সমানে চেচিয়ে চলেছে একবার আমাকে লক্ষ্য করে এক বার নীলকে লক্ষ্য করে আরএকবার বাড়ির দিকে মুখ করে। গরুর ছানা চেয়ে আছে আমাদের দিকে।
ঘরের দরজা খুলে ঘুম চোখে অবাক হয়ে দাঁড়িয়ে এক মধ্যবয়স্ক লোক। কুকুরটা এবার লেজ নেড়ে আরো জোরে কিছু বলার চেস্টা করছে হয়ত সব কিছুর বর্ণনা করছে। জানি না কি বুঝল লোকটা ঘরের ভেতর কাউকে কিছু বলেই দৌরে গরুর ছানার কাছে গিয়ে গলা, পিঠে হাত বুলিয়ে ঘুম জড়ানো গলায় আদর না শাষন করল কিছু বোঝা গেল না। গরুটা কয়েকবার মাথা ঝাকিয়ে আপন মনে নিজের পা চেটে যাচ্ছে।
এক বাটি ভাত নিয়ে এক মহিলা ঘর থেকে বের হল। সাথে সাথে কুকুরটা আমাদের দিক থেকে সন্দেহ দৃষ্টি ফিরিয়ে নিয়ে মহিলার কাছে ছুটে আদুরে গলায় শব্দ করে লাফাতে লাগল।
অচেনা লোকের সামনে মহিলাটির পরনের কাপড় নিয়ে কোন সংকোচন নেই। বেশ পরিষ্কার ভাবে কিছু বলে এক মোলায়েম হাসি দিয়ে তার ব্যাক্তিত্ব মেলে ধরল।23 Comments-
@moniruzzaman-khan ভালবাসা নেবেন। শিরোনাম নিয়ে এখনো ভাবিনি কিছু। একদমি অনভিজ্ঞ আমি তাই ঠিকমত গুছিয়ে লিখতে পারছিনা। আপনাদের উৎসাহ ও ভালবাসা সাথে নিয়ে এই লেখাটিকে উপন্যাস হিসেবে রূপ দিতে চাই। বন্ধু হিসেবে ভুল-ভ্রান্তিগুলো ধরিয়ে দিবেন। ধন্যবাদ।
-
ধন্যবাদ বন্ধু। @mohammad-al-mamun-titu
@rehana-akter আপনার নিয়মিত লেখাগুলো খুব মিস করি। -
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন লেখকবন্ধু। ❤ @mokhles
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 14 August 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 17 May 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 26 November 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 20 November 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 29 October 2026 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
মাহমুদ জাহান আবিদ
@mahmudjahanabid
Nure e Alice
@alice
সা'দ নয়ন
@nayan
প্রিন্স ঠাকুর
@princetagorebd
Halima-Moly
@halima-moly
মানসুরা ইশরাত তানহা
@mansu1044
Ms. Tanha
@ms-tanha
দ্বীপ সরকার
@dweepsarkar
Ali Sohel
@ali-sohel



দারুণ গল্প। আরো লিখুন।