-
আমি ধরে রাখতে পারিনি
মুহাম্মদ জে.এইচ রপ্পিভুলে থাকার নামই যদি,ভালোবাসা হয়
তাহলে আমি কাল,যুগ,শতাব্দী
তোমাকে ভুলে থাকতে চাই অনায়াসে।
কিছু কথা,
কাউকে সহজেই বুঝানো যায় না
কিছু ব্যাথা,
কাউকে মনন্তরে,দেখানো যায় না
স্মৃতির পাতায় লুকানো থাকে
এমন হাজারো,আক্ষেপ ঝরানোর গল্প।
ভুলে থাকতে চাই,
আমার প্রথম পছন্দ,সেই তোমাকে
তোমার মনে আমি নেই,
মনে রাখবে কি করে বলো,আমাকে?
কিছু হাসি মিথ্যা,
যা কষ্টের দেয়ালে আলোকিত হয়
কিছু কান্না সত্য,
যা হারাতে,হারাতে,পায় শুধু ভয়!
আমি সবকিছু ভুলে,সামনে এগোতে চাই।আমি ধরে রাখতে পারিনি
ধরে রাখতে চাই না,
আমি আঘাতে,আঘাতে,পাথর হয়েছি
এখন আর কষ্ট পাই না!
ভুলে থাকার নামই যদি,ভালোবাসা হয়
তাহলে আমি,ভুলে থাকতে চাই।11 Comments-
-
‘ভুলে থাকার নামই যদি ভালোবাসা হয়’—এই লাইনটা একদম মনের মতো হয়েছে, খুব চমৎকার ফুটিয়ে তুলেছেন অনুভূতিগুলো। গ্রুপে অন্যদের লেখাতেও মাঝে মাঝে একটু লাইক-কমেন্ট দিয়েন, তাহলে সবাই মিলে বেশ আড্ডা জমে উঠবে।
-
-
-
মুহাম্মদ জে.এইচ রপ্পি, আপনার এই লেখাটিতে বিরহ আর অভিমানের যে গভীর অনুভূতি ফুটে উঠেছে তা সত্যিই হৃদয়স্পর্শী, আর আমার মনে হয় অনুভূতির এমন সুন্দর প্রকাশ অব্যাহত রাখলে আপনার লেখনী ভবিষ্যতে আরও অনেক বেশি মানুষের মনের কাছাকাছি পৌঁছে যাবে।
-
কবি মুহাম্মদ জে.এইচ (রপ্পি) কিশোরগঞ্জ জেলায় সদর থানার বৃন্দাগড় গ্রামে ১৯৯২ সালে নানার বাড়িতে জন্ম গ্রহন করেন। জন্মসূত্রে বাংলাদেশী। বর্তমানে পাকুন্দীয়া থানার হোসেন্দী গ্রামে পৈত্রিক নিবাসে দিন যাপন করছেন। এস. এস. সি ২০১১ তে পাশ করার পর, ২০১৫ সালে কৃষিতে ডিপ্লামা সম্পন্ন করেছেন। বর্তমানে নিজ ব্যবসায়িক কাজে নিয়োজিত আছেন।
কবির প্রথম একক কাব্যগন্থ ভালোবাসার নীলপদ্ম
২০২৩ সালে প্রকাশিত হয়,
২০২৩, ২০২৪ সালে ঢাকায়
আর্ন্তজাতিক কবি সম্মেলন পুরষ্কারে ভূষিত হয়েছে,
নানা ম্যাগজিনে ও কবির কবিতা প্রকাশিত হয়েছে
অনলাইনে কবি উদাসী ও রেনেসাঁস কবি হিসেবে
পরিচিতি পেয়েছে।
Friends
খালেদা আক্তার
@khaledaakhter
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
Shohel Nawaz
@shohel-nawaz
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
নাজমুল হাসান সাকিব
@publiconline
Mehedy Hasan
@mehedyhasan
MadBangla
@madbangla
নাঈম অরণ্য
@aronnonaim
Dhali Moin
@dhali-moin



বাহ, চমৎকার কবিতা!! আমি ধরে রাখতে পারিনি
ধরে রাখতে চাই না,
আমি আঘাতে,আঘাতে,পাথর হয়েছি
এখন আর কষ্ট পাই না!