Profile Photo

Md.Emamuzzaman WahediOffline

  • Emamuzzaman
  • Profile picture of Md.Emamuzzaman Wahedi

    Md.Emamuzzaman Wahedi

    • 4 years, 1 month ago

    সাত সাগরের ওপারে
    মো. ইমামুজ্জামান ওয়াহেদী

    গান শুনবে?
    আমি গান শোনাবো।
    তোমাকে গান শোনানোর অনেক ইচ্ছা আমার।

    রাত বিরেতে গলা ছেড়ে গান ধরব।
    হয়তো পাগল ভাববে পাশের বাসার লোকেরা।
    তবুও তোমায় গান শোনাব আমি।
     
    গানের পাখিরা সারা দিনের ক্লান্তির শেষে
    যখন ঘুমিয়ে পড়ে রাতে।
    সেই অবসরে আমি তোমায় গান শোনাব।
    রাতের ঝিঝিপোকার ডাক আর আমার গান মিলে
    অদ্ভুত আরেক গান তৈরী হবে।

    সন্ধ্যা হতে ফজরের আগ পর্যন্ত
    একটানা গান শোনাব তোমায়,
    যতক্ষন না ভোরের পাখিরা জেগে ওঠে।
    পাখিরা তাদের মধুর সুরের গান ধরলে
    তখন নাহয় থামিয়ে দেব আমার গান।

    শরীরের সমস্ত শক্তি দিয়ে গান গাইব।
    দীর্ঘ ৪ বছর বিদেশে থাকা স্বামী
    যখন কাঁচের লাল চুড়ি আর লাল শাড়ি ছাড়াই
    খালি হাতে বাড়িতে ফেরে,
    প্রেয়সী তখন অভিমান করে কথা বলা বন্ধ করে দেয়।
    তখন প্রাণপ্রিয়ার মান ভাঙ্গাতে
    স্বামী বেচারা অনেক আদর করে
    বেসুরো গলায় যেমন গান করে,
    তেমনি গান শোনাব তোমায়।
    তবু শাড়ি, চুড়ি কিনে দেব না।
    নইলে যে অভিমানে ভরা মায়াময় মুখের মান ভাঙ্গাতে-
    আর গান গাওয়ার সুযোগ পাবো না।

    আমায় গানের কথাগুলো শুধু ধার দিও।
    ধার করা কথায় গানের চাষ করব-
    আমার বিরান জমিতে।
    আমার জীবনের মেহনতে ফলানো শস্য-রূপী গান
    যখন ঘরে তুলব,
    তখন তা থেকে তোমার ধার-দেনা
    সব শোধ করে দেব।

    আর বাকি শস্য দিয়ে তৈরী করব
    আরো আনেক নতুন নতুন সুর।
    সেই নতুন সুরের গান শুনিয়ে তোমায় ঋণী করব।

    আর যদি ঝড়ের ঝাপটায়, কিংবা বন্যায়-
    শস্য সব বিলীন হয়ে যায়-
    যদি তোমার দেনা শোধ করার মত কিছুও না থাকে,
    তবে আবার তোমার কাছ থেকে কথা ধার করব।

    দেনার ভার যখন সুদে আসলে
    আমার ১০ পৃথিবীকেও ছাড়িয়ে যাবে-
    তখন আমি হয়ে যাব দেউলিয়া।
    তবু তোমায় একটা গান শোনানোর ইচ্ছা
    আমার বুকের ভেতর বড়শির মত গেঁথে থাকবে।

    শত বছরের সাধনার পর
    প্রেমিক তার প্রেয়সীকে কাছে পেলে
    যেমন দুই হাত দিয়ে মুখখানি উপরে তুলে ধরে,
    জীবনের সমস্ত বকেয়া সাধ একত্রিত করে
    মন ভরে প্রেমিকাকে দেখে
    আর অন্তরের গান শোনায়,
    তেমনি করে তোমায় গান শোনাব।

    আমার সে গান ইটের দেয়াল ভেদ করে,
    অনেক অনেক মাইল পেরিয়ে
    অসংখ্য গানের সাথে পাল্লা দিয়ে দিয়ে
    হয়রান হয়ে যাবে।

    জানি, সে গান তুমি অবধি পৌঁছাবে না আর কোনোদিন।
    তবুও, তোমায় গান শোনানোর ইচ্ছা
    আমার বুকে বড়শির মত গেঁথে রইবে।
    না পারব গিলতে, না পারব খুলতে।

    8
    12 Comments
Skip to toolbar