Profile Photo

Md.Emamuzzaman WahediOffline

  • Emamuzzaman
  • Profile picture of Md.Emamuzzaman Wahedi

    Md.Emamuzzaman Wahedi

    • 4 years, 1 month ago

    দ্বিধা
    মো. ইমামুজ্জামান ওয়াহেদী

    যদি, ভালই বাসিবে তবে, বৃথা কেন অনুভবে
    আনো ভীতি, আনো সংশয়!
    হৃদয়ে আবাস গড়ে সেই বাড়ি-ঘর ছেড়ে
    যাও বুঝি, সদা লাগে ভয়।

    যদি, নাই’ই ভালবাস তবে, দু’চোখে তাকাই যবে,
    আঁখিদ্বয় এত কথা কয়!
    দিবসে রবির আলো, নিশির জোৎস্না জালও
    সে আঁখির প্রেম-বানিময়।

    যদি, ভালই বাসিবে এত, দ্বিধা কেন অগণিত
    জাগাও এ মনে বারেবার।
    আসে যাহা কল্পনা, বলিব কি বলিবনা
    ভেবে ভেবে হই একাকার।

    যদি, নাই’ই ভালবাস এত, তোমারও হৃদয়ে ক্ষত,
    জানে কেন হৃদয় আমার!
    ভেবে মোরে জেগে রও, একা একা কথা কও
    কে বলিল গভীরে হিয়ার!

    তুমি, এত যদি ভালবাস, কল্পতে কাছে আস,
    পড়না কি এ মনের বানি!
    কি হয় সদয় হলে,
    নিজে থেকে বুঝে নিলে!
    হৃদয়ের ব্যাকুলতাখানি।

    11
    6 Comments
Skip to toolbar