Profile Photo

Md.Emamuzzaman WahediOffline

  • Emamuzzaman
  • Profile picture of Md.Emamuzzaman Wahedi

    Md.Emamuzzaman Wahedi

    • 4 years, 1 month ago

    অনন্ত একাকীত্ব
    মো. ইমামুজ্জামান ওয়াহেদী

    চন্দ্রের আলো ঝরে ঝরে হোক শেষ,
    শুক্লের শেষে নিঃশেষ হোক জ্যোৎস্না-জ্যোতির রেশ।

    একা একা শুধু নির্জনে বসে থাকি,
    কল্পনাযোগে আঁকি,
    রং-তুলি ছাড়া আকাঙখার এক দীর্ঘ পথের ছবি,
    পাব পাব বলে দীর্ঘ কালের সুদীর্ঘ এক ফাঁকি।
    কল্পনাযোগে আঁকি।

    শরতের কাশ শুভ্র হারিয়ে বহুদিনে হোক ‘লীন,
    তবু, কবিতা লুকিয়ে থাক।
    সুবাসিত বায়ে, পরিপাটি মেঘে কেটে যাক সারাদিন,
    তবু, না আসুক ভেসে প্রিয়তর কোনো ডাক।
    কবিতা লুকিয়ে থাক।

    গন্ধ বিলিয়ে দেউলিয়া হোক বেলী,
    তবু কানন থাকুক খালি।
    ভ্রমর বিহনে পাপড়িরা ঝরে যাক,
    কর্কশ হোক মালী।
    তবু, কানন থাকুক খালি।

    শত আহ্বানে বন্ধ থাকুক খাতা,
    বানী জমে জমে ভারি হোক কবিমন।
    হৃদয় মরিয়া হয়ে যাক নিশ্চি’ন,
    হয়ে, বুকের ভেতর ভাবের বিস্ফোরণ।
    ভারি হোক কবিমন।

    স্পর্শ বিহনে জমে যাক দু’টি হাত,
    হৃদয়ের শীতে না আসুক উষ্ণতা।
    আবরিত হোক চিরতরে আঁখিপাত,
    চিরকাল মুখে জুড়ে থাক নিরবতা।
    তবু, না আসুক উষ্ণতা।

    দিবানিশি হোক- সূর্যের ডোবা-ওঠা,
    তারই সাথে শুধু নিদ আর জাগরণ।
    চিরবৃথা হোক পৃথিবীর সফলতা,
    একা কেটে যাক বসন্ত আমরণ।

    Sat, 6 Aug, 2022 02.00

    13
    8 Comments
Skip to toolbar