Profile Photo

Md.Emamuzzaman WahediOffline

  • Emamuzzaman
  • Profile picture of Md.Emamuzzaman Wahedi

    Md.Emamuzzaman Wahedi

    • 4 years, 1 month ago

    কনে বিদায়
    মো ইমামুজ্জামান ওয়াহেদী

    বিবাহের শেষে বিদায়ের বেলা আসিল যখন,
    বর আর বঁধু মনে মনে শুধু হাসিল তখন।

    হঠাৎ কি ভাবি মনে,
    কাঁদিয়া উঠিল কনে।
    বাপেরে-মায়েরে জড়ায়ে কাঁদিল-
    কাঁপি কাঁপি ক্ষণে ক্ষণে।
    বাপ দিল কত শান্তনা-বাণী,
    কহিল আদরে, “চোখে কেন পানি!
    মোছ মোছ জল, বিদায়ের বেলা হাসো মা একটুখানি”।
    শুনিলনা কনে, কান্না যে তার কোন বাধা নাহি মানে।

    তাই পরিশেষে,
    কয়জন এসে-
    ছাড়ায়ে লইল তারে,
    খুব জোর করি,
    দুই বাহু ধরি-
    আনিল বাড়ির দ্বারে।

    গাড়িতে উঠিয়া মনের বেদন কমিল বোধহয় কিছু,
    তবে বারেবারে, দু’চোখের পরে মুছিতে লাগিল টিস্যু।
    তার ক্ষণপরে যবে ধীরে ধীরে চলিতে লাগিল গাড়ি,
    কম জোরে তবে, ছিৎ ছিৎ রবে কান্না রহিল পড়ি।

    মিনিট দশেক বাদে,
    কে আর কোথায় কাঁদে!
    কান্না রহিল রুমালের ভাঁজে, তুলিতে লাগিল হাই।
    এত কান্নার রহস্য কোথা, খুঁজে নাহি আমি পাই।

    ১১ অক্টোবর, ২০২১

    13
    8 Comments
Skip to toolbar