Profile Photo

Md.Emamuzzaman WahediOffline

  • Emamuzzaman
  • Profile picture of Md.Emamuzzaman Wahedi

    Md.Emamuzzaman Wahedi

    • 4 years, 1 month ago

    সীমান্ত
    মো. ইমামুজ্জামান ওয়াহেদী

    কত আর ভালবাসিবি আমারে কত শত কাল ধরে?
    বাসিবি কি ভাল জীবনের শেষে মরনেরও বহু পরে!
    বাসিলে নাহয় ততদিন ভাল, ভবে যতদিন রবে,
    কি হবে সেদিন মৃত্যু যেদিন তোমারেও লয়ে যাবে!

    কতখানি ভালবাসিবি আমারে, জীবনের সীমানাতে-
    উহা কি আমারে পারিবে বাঁচাতে সত্যের হানা হতে?
    প্রেম-বন্ধন টুটে যাবে, কভু জোড়া লাগিবেনা আর,
    বৃথা ভালবাসা জমে জমে ভারি হবে হৃদয়ের ভার।

    ভালবাস মোরে! খুব ভালবাস! এই বুঝি তার চি’ন!
    চির আন্ধারে গুম করে বুঝি মিটাবি প্রেমের ঋণ!
    হাতে হাত রেখে বলেছিলি “আজ গেঁথেছি প্রেমের জাল”,
    চেনা সেই হাতে কাটবি অভয়ে খাটিয়ার কাঁচামাল।

    ভালবাস মোরে, তাই দলেবলে নিয়ে যাবি মোরে সেথা,
    জীবনের ত্বরে হবেনা ক’ দেখা, কোনোকালে, কভু যেথা।
    যে ঘাড়ে-ঘাড়েতে সদা ছিল মিল কভু জিতি কি’বা হারি।
    সে ঘাড়ে উঠায়ে চলবি কোথায়, মুখে বৃথা আহাজারি।

    জানি, ভালবাস মোরে ভালবাসা যায় যত।
    তবু, বিদায়ের শোক হবে পরাজিত, স্মৃতি হবে অবনত।

    যদিও আমায় রাখতে চাইবি অমলিন বারেবারে,
    নিষ্ঠুর ধরা বাস্তব দিয়া লেপে দেবে স্মৃতিটারে।
    ভালবাসা তোর ধিরে ধিরে যাবে জীবনের বহু তলে,
    মোর স্মৃতিটুকু ঢেকে যাবে তোর জীবনের নানা ছলে।

    ১২.০২.২০২১

    12
    13 Comments
Skip to toolbar