-
এক সপ্তাহ ছুটি
মো. ইমামুজ্জামান ওয়াহেদীঠিক কেমন আনন্দ হচ্ছে, তা ভাষায় প্রকাশ করা যায়,
তবে তা বেশ সময় সাপেক্ষ।
বড়ই অধৈর্য লাগছে, কতক্ষণে বাড়ি যাব!
অধিক তাড়াহুড়োয় একই কাজ বারবার করেও
শেষ হচ্ছে না কিছুতেই।
প্রয়োজনীয় জিনিসপত্র বাদ পড়ছে,
অথচ কোনোদিন কাজে লাগেনি
এমন জিনিসপত্রও ব্যাগে উঠে পড়ছে।রুমের দরজায় তালা দিতেই খুলে গেল মনের দরজা।
কখন বাড়ি যাব, কতক্ষণ লাগবে!
সেখানে যে আমার সব পড়ে রয়েছে।
সবকিছু ছাড়াও যে মানুষ বেঁচে থাকতে পারে
এই আমাকে দেখে তাই অবাক হই নিজে!
সাইকেল নিয়ে রওয়ানা দিতেই বুঝতে পারলাম
ব্যাগ রুমের ভেতর রেখেই তালা দিয়েছি।
আবারও প্রমাণিত হল, তাড়াহুড়ো বিলম্ব ঘটায়।তিন মাস চৌদ্দ দিন পর বাড়িতে যাচ্ছি।
বাড়িতে একজনের কাছে কারাবন্দি হয়ে আছে মন।
কি অদ্ভুৎ!
মন আমার অথচ দখলদার অন্যজন।
সাত বছর ধরে উপভোগ করছি এই অদ্ভুত কারাবাস।
মনের অদ্ভুত এক জেলখানা,
যেখানে মন চিরকাল আটক থাকতে চায়।প্রচন্ড কুয়াশায় কিছুই দেখা যাচ্ছেনা এক হাত দূরেও।
অথচ ত্রিশ কিলো দূরের দু’টি টিনের ঘর, ছোট্ট এক উঠোন
আর উঠোন ভরা অভিমান দেখা যায় স্পষ্ট।সাইকেলের চাকার থেকেও প্যাডেলের গতি বেশি মনে হয়।
ভোরের সাদা কুয়াশায় ভিজে যায় সারা শরীর
আর আকাঙখার রৌদ্রে অন্তর শুকিয়ে হয় চৌচির।তার জন্য কিছু একটা নেয়া দরকার, যে কোনো কিছু!
দীর্ঘ সময়েও তার বিশেষ কোনো পছন্দ আছে কি না
জানতে পারিনি।
অবশ্য জানলেও, তা দেওয়ার সামর্থ্য নেই আমার।
তবে একজোড়া লাল কাঁচের চুড়ি নেওয়া যায়।
তার পছন্দ কি না জানি না, আমার পছন্দ।শত ভাবনায় শরীর-মনে জমে যায় কুয়াশা।
কুয়াশায় মনের পথ ঠিক থাকলেও
চলার পথ ভুলে
ঢুকে পড়ি ভুল রাস্তায়।
ফিরে আসতে আরো খানিক ক্ষণ বিলম্ব হয়।
এবার শরীর মনকে এক করে ছুটে চলি বাড়ির পথে।গন্তব্য যত কাছে আসে
মনের ভেতর শত অজানা আশঙ্কা ঘনীভূত হয়।
বাড়ির ভেতর আদৌ কি কেউ আছে!মনে পড়ে এক রাতে,
আমার ছোট্ট ঘরের ভেতরে
একটি সরল-সুন্দর মুখচ্ছবির আলো
বাইরের জোৎস্নার আলোর সাথে পাল্লা দিয়ে
জিতে গিয়েছিল আমাকে অবাক করে দিয়ে।
নতুন ঘরের নতুন টিনের বেড়ায় প্রতিফলিত সে আলোয়
ঘরের কোণার ভাঙ্গা চেয়ারকেও মনে হচ্ছিল
স্বর্ণখচিত সিংহাসন।
হঠাৎই মিছে ভয় জাগে,
যদি চন্দ্রের জায়গায় চন্দ্র না থাকে,
যদি জোৎস্নার স্থলে থাকে অমাবস্যা!ভাবতে ভাবতেই পৌঁছে যাই বাড়ি।
সকল শঙ্কা মুছে যায় মন থেকে।
আজকেও সারা বাড়ি ভরা জোৎস্না!দরজা খুলেই টিনের বাক্সটা থেকে বের করি
তার ফ্রেমে বাঁধা ছবিটি।
এখনও জোৎস্নার বান বয়
ফ্রেমের ভেতরের সেই সরল-সুন্দর মুখ থেকে।
সেই হাসি তেমনই প্রশান্তি আনে,
সেই লজ্জা, সেই সারল্য তেমনই অদ্ভুত আলো মাখা।
এই বাড়ির, এই ঘরের এই টিনের বাক্সের
এই কাঁচের ফ্রেমে আটকানো
আমার বামপাশে দাঁড়ানো সেই মানুষটাই
ঘিরে রয়েছে আমার দশদিক,
হেঁটে বেড়ায় আমার মনের ঘরে-বাইরে, সর্বক্ষণ।শঙ্কার কোনই কারণ নেই।
প্রকৃতি পৃথিবীর উপর থেকে তাকে ছিনিয়ে নিলেও
কাঁচের ফ্রেম আর আমার বক্ষপিঞ্জরের ভেতর থেকে
আজও ছিনিয়ে নিতে পারেনি তাকে।শঙ্কার কোনই কারণ নেই।
সব তেমনই আছে, যেমন রেখে গিয়েছিলাম।
তাকে তেমনই ভালবাসি, যেমন বেসেছিলাম।
আমার অর্ধাঙ্গিনী, অথচ সর্বাঙ্গ-ব্যাপী।10 Comments-
-
-
অনেক সুন্দর । ছুটির আনন্দ , সাথে প্রিয়জনের সাথে দেখা করার আনন্দ। আপনাদের জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
-
-
-

Md. Emamuzzaman Wahedi
Devotional artist and music composer. Gold medalist on National Anthem Competition 2019 by the government of BD, awarded as the brilliant of the year 2017 on chemistry in Creative Knowledge Searching Competition 2017 by the education ministry of BD.
Find me on facebook Here
Watch my videos in youtube Here
Listen to my music Here
Find me on twitter Here
Find me on instagram Here
আরও পড়ুন:
পাঁচশত টাকা আওয়ার♦এক সপ্তাহ ছুটি♦অস্তিত্ব♦তাহারে কি ভোলা যায়♦একলা এসো একলা ঘরে♦কবি হওয়া♦স্মৃতির গান♦সীমান্ত♦কনে বিদায়♦অনন্ত একাকীত্ব♦দ্বিধা♦একলা♦সাত সাগরের ওপারে♦প্রেম♦স্মৃতি♦দুঃখ ও জীবন♦️স্মৃতির গান♦️অমৃত♦️ভাঙ্গো অভিমান♦️গোধুলি♦️দাও যেতে দাও♦️এপার-ওপার♦️গান বাসনা♦️প্রিয়ার হাসি♦️ঘন্টা♦️এক সপ্তাহ ছুটি♦️অস্তাচল ও একটি রক্তিম সূর্যের গল্প♦️মুক্তি♦️
Friends
কামরুজ্জামান লিটু
@litujhe
Dreamgirl mukta
@mukta13
Md. Ariful Islam
@mdarifulislam
Surja Mohon Ray
@surja1916017
শেহজাদ আমান
@shehzadaman
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
এড: সাজেদুল হক টুটুল
@sazedul
মোরশেদ সাকিব
@morshedsakib
Bulbul-Ahsan
@bulbul-ahsan


সংস্কৃত শব্দের ব্যবহার আপনার কবিতা কে আরও মনমুগ্ধকর করতে পারে।