Profile Photo

কাব্যচারী ইমদাদুল এইচ এম লিমনOffline

  • দিদারের তৃষ্ণা
    — ইমদাদুল এইচ.এম. লিমন

    ঐ সোনার মদিনায় নবীজীর রওজা মোবারক
    যেতে যদি পারতাম মনে এতটুকুই শখ,
    নবীর রওজা ঘেঁষে আমি থাকতাম শুধু বসে
    ইয়া রাসুলুল্লাহ বলে দিতাম একবার ডাক।

    সকল হাজীর মুখে দেখি আনন্দের এক ঢেউ
    আমায় সাথী করে তোমরা নিয়ে যাও না কেউ,
    এই স্বপ্ন পূরণ হবে? আমি যাবো এমন কবে?
    প্রভু আমায় দিও না তার আগে মরণ ডাক।

    সুদূর ঐ মদিনার ছবি রাখি আটকিয়ে দেয়ালে,
    আপনার দিদার আছে নি এই উম্মতের কপালে?
    পাপী আমি গুনাহগার, যদি পাই আপনার দিদার-
    ইয়া রাসুলুল্লাহ বলে দিতাম হাজার ডাক।

    — কাব্যচারী

    4
    6 Comments
    • কবিমনের তৃষ্ণা একদিন পূর্ণ হবে নিশ্চয়ই! ভালোবাসা নেবেন কাব্যচারী!

    • দারুন উপস্থাপন।

    • ভালো লাগার মতো শব্দ চয়ন শুভকামনা নিরন্তর

    • আমিন! এই স্বপ্ন যেন আমাদের সবার পূরণ হয়।

    • ইমদাদুল এইচ.এম. লিমন, আপনার এই সৃষ্টিতে মদিনার প্রতি যে গভীর আকুলতা ও ভালোবাসার চিত্র ফুটে উঠেছে তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। প্রতিটি ছন্দে মনের এই ব্যাকুলতা আরও কিছুটা গুছিয়ে উপস্থাপন করতে পারলে পাঠক হয়তো আপনার অনুভূতির সাথে আরও নিবিড়ভাবে মিশে যেতে পারবেন, দারুণ একটি আবেগময় লেখা উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

    • কাব্যচারী ইমদাদুল এইচ এম লিমন, আপনার লেখা ‘আপনার দিদার আছে নি এই উম্মতের কপালে’ লাইনটা খুব হৃদয়স্পর্শী ছিল। সত্যিই মনের ভেতর খুব চাপা একটা আকাঙ্ক্ষা কাজ করে কি না এটা পড়লে? আপনি আমাদের এই গ্রুপের বাকি সবার লেখাতেও মাঝে মাঝে একটু রিঅ্যাকশন আর কমেন্ট দিয়েন, তাহলে সবার সাথে একটা সুন্দর আড্ডা জমে উঠবে।

Skip to toolbar