Profile Photo

Emotionless RimaOffline

  • Emotionless-Rima
  • Profile picture of Emotionless Rima

    Emotionless Rima

    • 4 years, 9 months ago

    #ছন্নছড়া_এ_মন

    তোমার সুতোয় আলগা বাঁধন,
    মুক্তির উড়াল মৃত্যুর মতোন।
    তব উড়ানে হাওয়ায় মিলায়ে,
    নিত্য নতুন আজগুবি সব স্বপ্ন বুনন।
    স্থিরতা আমার বশ্য নয় — দূর হতে দূর
    সে তো বহুদূরে,
    শুধুই গতিময়তা, চাঞ্চল্যতা সুদূরে।
    কেউ সে বেঁধে রাখে মোরে শত বাঁধনে।

    মন-কারাগারে উত্থাল পাতাল ঝড়
    কম্পিত আত্মা জুড়ে সহস্র তোলপাড় ।
    শংকিত এ হৃদয়,
    কেন মেতে উঠে ভাঙ্গা-গড়ার খেলায় ।
    একলা আমি আমার মতো থাকব বেশ।
    তবু মন খুঁজে বেড়ায় অশরীরীর রেশ।
    ছন্নছড়া মন আমার নাহি টিকে হায়!
    সে-যে কেন শত লতায়পাতায় বাঁধে
    নহি বোধগম্য—
    আমার ছটফটানিতে সে বাঁধন করে ক্ষয়।
    আমার উড়াল বিশাল ঐ আসমান পানে
    সাগরের বুকে পা ফেলে আমার বিচরণ
    ঝলমলে রোদ্দুরে মুক্তির উড়িয়ে নিশান।
    ছন্নছড়া মননে সাগর বক্ষে সাধ পথ চলায়
    হাওয়ারা আমায় জড়িয়ে রাখে শূন্যতায়।
    ছড়িয়ে স্বপ্নের পাখনা—
    নিঃশ্বাসে নিঃশ্বাসে নির্মল বাতাসে ভর করে
    স্বপ্নরা সব হৃদয়ের গহীনে পাড়ি জমায়
    শোণিতে প্রবল অশনি ছাপিয়ে সর্ব অঙ্গে।
    জমিনের স্পর্শে কম্পিত তনুমন হায়!
    ছন্নছড়া মননে মোর শান্তি ফিরে পায়।
    আমি প্রকৃতির মাঝে হারায় কোন অচিনপুর
    যেথায় আমার আমিকে বাঁধিতে কোন কায়াতুর।
    পাহাড়া দিতে পারে না করে পথ ভুল
    আমি তব মুক্তির সাধে ছুট্টে পালায় হেথায়
    স্বপ্নরা সব অস্তিত্ব পায় নব্য আঙ্গিকতায়।

    Emotionless Rima

    16
    20 Comments
Skip to toolbar