Profile Photo

Emotionless RimaOffline

  • Emotionless-Rima
  • Profile picture of Emotionless Rima

    Emotionless Rima

    • 4 years, 9 months ago

    #কোথায়_সে

    মানুষ যত পাই
    ততো চায়,
    চাহার নাহি শেষ।
    মন কয় ঘুড়িয়া
    বেড়াই দেশ বিদেশ।

    খুজে যায়
    শুধুই তাহারে, হায়!
    কোথায় সে?
    কাহারে সুধায়?
    আমি যে
    তাহারে দুচোখে
    একটিবার দেখতে চাই,
    যাহার কাছে
    মন ছাড়া কিছুর
    প্রয়োজন নেই তার,
    পৃথিবীর ধন-দৌলত
    আর অহংকার
    লোভ আর কুমতলব,
    এসবের নেই অগ্রাধিকার।

    যাহারে দেখিয়া
    চোখ জুড়িয়ে যায়,
    প্রাণ ভরিয়া
    সুখ পাওয়া যায়।
    তাহারই সন্ধানে
    মন আমার
    ব্যকুল হয়ে
    খুঁজে বারবার।

    কোথায় সে….?
    কোন বা দেশে যাই?
    কেমন করে
    তাহার দেখা পাই ?
    পাবো কি?
    তাহার দেখা, হায় !

    হবে কী ?
    চোখের তারায় তারায়,
    হবে কী লেখা?
    মনের পাতায় পাতায়,
    যাবে কী দেখা?
    মন মহলের আয়নায়,
    হবে কী শেখা?
    জীবনটাকে তারই রেখায়…..

    চলেছি জীবনের পথে
    খুঁজেছি তাহারে,
    জীবনের অলিগলি
    আর পথের বাঁকে।
    পাবো কি দেখা তাহার?
    কবে পাবো দেখা?
    সেই নির্লোভ মানুষটাকে
    হবে কী শেখা ?
    তার মতো করে জীবনটাকে,
    জীবনের কোন পথে
    পাবো তাহার দেখা?
    শীতল ছায়া-ঘেরা পথে,
    নাকি দেবে না দেখা?

    দুঃখ-সুখের মিলন ঘটে যেথায়,
    হবে কি দেখা সেথায়?
    জীবনের আনন্দ উচ্ছ্বলতায়,
    পাবো কি খুঁজে তাহারে, হায়!
    নাকি মরুর পথে,
    যেথায় পথিক ছোটে
    পানির খোঁজে,
    সেথায় পানি হাতে
    দেবে কী দেখা ?
    নাকি দুঃখ নামের গভীর সমুদ্রে,
    জীবন যখন যায় তলিয়ে,
    তুলবে কী তখন তোমার
    পূন্যে ভরা হৃদয়ে?
    বলবে কী ? মোর পানে
    শান্ত চোখে চেয়ে,
    ভয় কেন কর হে
    সাহস রাখো বুকে,
    ধৈর্য্য ধরে সৎ পথে,
    যতই আসুক না কেন বাঁধা
    শক্তি আর দৃঢ় মনোবলে
    জয় করবে কাঠিন্যতাকে।
    নিজের ‘পরে বিশ্বাস রাখলে,
    শান্তি মিলবে সকল পরিস্থিতিতে।

    ©️ Émötîôñlèss Rima

    16
    12 Comments
Skip to toolbar