Profile Photo

Eqbal HossainOffline

  • eqbalhossain
  • Profile picture of Eqbal Hossain

    Eqbal Hossain

    • 2 weeks, 1 day ago

    প্রথম প্রহর
    সেদিন আচমকাই সামনে দাঁড়ালে
    কত দিন পর, মনে পড়ে কি তোমার?
    সেই নির্জন দুপুর কোলাহল মুক্ত শহর
    ঠিক আগের মত, যেন ভয় ডর হীন তুমি!
    খোলা চুল,নীল শাড়ি, উচ্ছৃঙ্খল চোখ
    যেন পুর একাদশী,ভাবনাটা, ওখানেই আছে।
    শুধু সেই সময়, সেই অনুভুতি, সীমাহীন দূর।
    চোখে চোখ পরতেই সামলে নিলে নিজেকে,
    যেন ঢেউ হীন নদীর ভিতরে ক্লান্ত নৌকার মাঝি
    একাকী পাড়ি দিতে হবে বহু বাকী পথ নির্জনে।
    যেন দলছুট মায়াবী সদ্য ফোটা হাঁসের ছানা
    পালাবার পথ নেই তবুও ছুটতে হবে, ছুটতে হয়।
    পায়ের নিচে কৃষ্ণচুড়ার ঝরা বাসি ফুল
    বরাবরেই মতই আলতা রাঙ্গা পা, সীমাহীন দৃষ্টি
    যেন কোন দিনই শেষ হবে না,শেষ হবার নয়!
    by Eqbal

    3
    4 Comments
    • পুরোনো প্রিয় মুখের আকস্মিক উপস্থিতিতে থমকে যাওয়া হৃদয় স্মৃতি আর দূরত্বের দীর্ঘ পথেও তার মায়া বয়ে চলে…..🤍🖤

    • Eqbal, “যেন ঢেউ হীন নদীর ভিতরে ক্লান্ত নৌকার মাঝি” লাইনটা এক কথায় অসাধারণ লেগেছে, খুব সুন্দর করে অনুভূতির কথাগুলো ফুটিয়ে তুলেছেন আপনি।

    • স্মৃতি ও হারানো অনুভূতির এক বিষণ্ন সুন্দর প্রকাশ।

    • নীল শাড়ি পরা সেই নারী আর কৃষ্ণচূড়ার ঝরা ফুলের যে মায়াবী দৃশ্য আপনি এঁকেছেন, তা এক অদ্ভুত আবেগের দোলা দিয়ে গেল মনে, আর আশা করি আপনি আপনার এই চমৎকার লেখনী নিয়মিত চালিয়ে যাবেন।

Skip to toolbar