Profile Photo

মো: নাজমুল আখতারOffline

  • Faith
  • Profile picture of মো: নাজমুল আখতার

    গাছকথা
    লেখক : মোঃ নাজমুল আখতার।

    প্লাস্টিকের প্যাঁচানো চক্রাকার রশি গাছটির অর্ধ হাত শুকনো বাহুতে ঝুলে লাগানো হয়েছে। ছোট ছোট ছিন্নমূল শৈশব ছেলে মেয়ে রশির উপর বসে দোলে দোলনা খেলায় মেতে উঠেছে। কিছুটা আরাম দায়কের জন্য প্লাস্টিকের স্পন্জ সদৃশ্য কিছু একটা সংগ্রহ করে নিয়ে এসেছে যেন প্লাস্টিক রশির শক্ত চাপে পশ্চাদেশে ব্যাথা না পায় –

    আছর লগ্ন সময় মাত্র পার হয়ে যাচ্ছে।
    বিকেলের মিষ্টি বাতাস যেন এখানে এসেই দূষিত হয়ে নাকে ঘ্রাণে ফুসফুসে প্রবেশ করছে। তিক্ত, ঘন, খিটখিটে, পোড়া প্লাস্টিক ও কর্দমুক্ত নোংরা পচা গভীর ঘন ঘোলা পানির সংস্পর্শে সুস্থ্য বায়ু যেন মহুর্তেই শ্বাসের অনুপযোগী হয়ে যাচ্ছে।

    বড় মাঠটি ছোট হতে হতে এখন ষোল হাত বৃত্তাকারে ক্রমান্বয়ে সংকচিত হয়ে আসছে। শৈশব বয়সী ছেলেগুলো খেলাধুলার কোন জায়গা না পেয়ে এখানেই খেলতে এসেছে। খানিকটা জোরে ব্যাট চালালেই বলটি ফিল্ডিং এ ফিল্ডারের হাত পায়ের চামে চিপায় বের হয়ে সোজা নর্দমায় পতিত হচ্ছে। নোংরা পানি হতে বারং বার বলটি তুলে এনে বালু মাটিতে মিশিয়ে পানি শুকিয়ে আবারও ক্রিকেট খেলা শুরু করছে –

    পাঁচ সাতটা কুকুর দু’দলে দু’প্রান্তে বিভক্ত হয়ে মাঠের দু’পাশে ঘেউ ঘেউ উচ্চ শব্দে একে অপরের নিজ নিজ সীমানা নিজ দখলে রাখার সর্বাত্মক চেষ্টা করছে। রোগা, স্বাস্থ্যহানী ও ল্যাকলেকে দেহ যেন আশে পাশের বসতি জনসাধারণের নিকট হতে পুষ্টিকর কোন উচ্ছিষ্ট্য খাবারই তারা পায় না !

    কচুরিপানাগুলো মরতে মরতে ও পানি শূণ্যতায় এখন মাটির রাস্তার সাথে মানব পদচারনায় পিষ্ট হয়ে যাচ্ছে। বিস্তৃর্ণ জায়গা জুড়ে ঘাসগুলো এখন শুধুই জীবন উঁকি দিয়ে শেষ বংশধর হয়ে বেঁচে রয়েছে –

    বড় কড়ই গাছটি এখন শুধুই বড় শিকড় বিশিষ্ট শিকড়ে অবশিষ্ট রয়েছে। কাটতে কাটতে সমস্ত ডালপালা শেষ করে তার কোমড় হতে একদম নিচ পর্যন্ত কেটে ফেলা হয়েছে। মাটি উপড়ে এখন অবশিষ্ট শিকড়গুলোও হয়তে উপড়ে নেওয়া হবে।

    ভূমি আহরণের অসম প্রতিযোগিতায় ও বহু তলার বহু বিল্ডিং ইমারত নির্মাণে রাত দিনের ব্যস্ত কর্মযজ্ঞে ইট সিমেন্ট লোহা বালু আর যত্রতত্র মন মর্জিতে ট্রাক গাড়ী ব্যবহারে এখানে আর কোন জায়গাই নেই যেখানে দু’পায়ে দাঁড়িয়ে ওই খোলা আকাশের দিকে দৃষ্টি ফিরে নীল আকাশটাকে প্রাণভরে দেখা যায় !

    মশা কামড়াতে এখন আর সন্ধ্যার আগমন হতে হয় না !
    কোথাও একটু খানি দাঁড়ালেই পায়ের টাখনুর চারপাশে ঘোড়ানী ও কামড়ে তাদের রক্ত উৎসবে ভোজন ভোগ বেশ ভালোই হয় –

    কোন পারিবারিক জামাই বউ ও বাচ্চা কাচ্চাদের কোন আনাগোনা নেই এখানে। অথচ নিকট অতীতে যুগল বন্ধনে পারিবারিক উৎসবে এখানকার মাঠটি কানায় কানায় ভরে থাকতো।

    তখন আমার বিয়ে হয়েছে মাত্র।
    শুক্রবার সাপ্তাহিক ছুটিতে বিকেল হলেই দু’জনে এখানে খন্ড খন্ড ছোট মাঠে চলে আসতাম। ছোট ছোট দু’ফুট তিন ফুট উচু উচু বেশ কিছু টিলা সদৃশ্য উচু জায়গা ছিলো এখানে। যেখানে আমরা দু’জনে দুটি হাত মুষ্টিবদ্ধ জড়িয়ে নীল আকাশে চেয়ে থাকতাম। কোন প্লেন যখন এ পথ হয়ে মাথার উপর দিয়ে পূর্ব হতে পশ্চিম অথবা দক্ষিণ হতে উত্তর দিগন্তে শূণ্য বরাবর রকেট ছুটে চলা সবই আমরা পরম উড়ন্ত মনে উপভোগ করতাম। মাটিতে জন্মানো দূর্বা ঘাস হতে দূর্বা ফুল ছিড়ে প্রিয়তমার সূর্যমুখি চুলের খোপায় গেথে দিতাম –

    দু’ দু’ চার আঙ্গুলের চাপ দিয়ে বাতামগুলোকে যখন মেরুদন্ড বরাবর ভেঙ্গে ফেলে দু’ দু’ চার অংশ অর্ধ দানা দাঁতের পিষ্ঠে পিষ্ঠ হয়ে এক অসাধারণ স্বাদে পেটে জমা হতে থাকে। তখন সন্ধ্যা পার হয়ে এশা অবধি গ্রীস্মের রাতে দক্ষিণা বাদল হাওয়ায় এখানে বসে বসে গল্প করতাম –

    এখন ?
    এখন আর ১০টা মিনিটও এখানে এই সংকীর্ণ অবশিষ্ট মাঠে মনটকে ধরে রাখতে পারি না !

    নেই কোন সবুজের চিহ্ন
    কাঁচা মাটি পুকুরে পদ্ম,
    নেই সবুজে মন প্রকৃতির স্পর্শ
    নিজ ধ্বংসে আনি ডেকে
    আবাসনে সবুজ ধ্বংস !

    4
    6 Comments
Skip to toolbar