Profile Photo

মো: নাজমুল আখতারOffline

  • Faith
  • Profile picture of মো: নাজমুল আখতার

    আযান শুনি
    লেখক : মোঃ নাজমুল আখতার।

    সবে মাত্র পরীক্ষা শেষ হলো।
    দিনের প্রায় পুরোটা অংশ জুড়ে খেলাধুলা আর পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ানোর মধ্যে দিয়ে সময়গুলো কেটে যাচ্ছিলো। উড়ন্ত মনকে যেন কোন কাজেই স্থির করে ধরে রাখতে পারছি না। তখন আমার ছোট ফুফুর বিয়ের বয়স দুই তিন বৎসর হবে বোধ হয়। এমনি সময় ফুফু ফুফাকে নিকে বাড়ীতে বেড়াতে আসলেন। তাদের আসাতে আমার তেমন কোন আগ্রহ না থাকলেও যখন দুই তিন দিন বাড়ীতে থাকার পর যখন তারা চলে যাবে তখখনি আমি বায়না ধরে বসলাম – তাদের সাথে আমি খুলনায় যাবো, সেখানে তাদের সাথে কয়েকদিন থেকে ঘুরে চলো আসবো..

    কিন্তু তখন আমি ক্লাস সেভেনে পড়ি মাত্র। এই অল্প বয়সে মা আমাকে যেতে দিতে চাচ্ছিলো না। কারণ ফিরতে পথে খুলনা হতে আমাকে একা একাই আসতে হবে। কিন্তু মন থেকে কেমন জানি প্রচন্ড রকমের এক সাহস অনুভব হতে লাগলো, আমি পারবো! খুলনা হতে একা একাই আসতে পারবো।

    সেদিন দুপুর থেকেই গুরি গুরি বৃষ্টি হচ্ছিলো। দুপুরের খাওয়া দাওয়া সেরেই আমরা খুলনায় যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। বিকাল চারটার দিকে ট্রেনে উঠতে হবে। আমাদের জন্য তিনটা টিকেট কাটা হলো ঈশ্বরদী পর্যন্ত। কেননা সিরাজগঞ্জ হতে খুলনা পর্যন্ত সরাসরি ট্রেন না থাকায় ঈম্বরদী রেল জংশন হতে অন্য ট্রেনে খুলনায় যেতে হবে।

    সিরাজগঞ্জ বাজার ষ্টেশন হতে ট্রেনে উঠা মাত্রই আছরের আজান রেলষ্টেশন সংলগ্ন মসজিদে হতে কানে ভেসে আসতে লাগলো।
    বিসমিল্লাহ বলে ট্রেনে উঠলাম। মিনিট দশেকের মধ্যেই ট্রেনটি ষ্টেশন হতে যাত্রা শুরু করলো। লোকজনের তেমন একটা ভিড় না হওয়ায় সহজেই আমি জানালা সংলগ্ন সিটের উপর বসে পড়লাম।

    বয়সে আমি ছোট হওয়ায় অতি প্রয়োজন ছাড়া তারা আমার সাথে তেমন একটা কথাবার্তা বলছে না।
    তাকে কি!
    সারাটা রাস্তা জুড়ে পুরো প্রকৃতিটা যেন আজ আমার সঙ্গী সাথী হয়ে সেঁজে আছে। একের পর এক গাছপালা, খাল-বিল, পশু পাখি ও চড়ইভাতি সবাইকে আমি অতিক্রম করে যাচ্ছি। মনের রাজ্যে তাদেরকে নিয়ে যে আমার সেই মহা ব্যস্ততায় সময় কেটে যাচ্ছে..

    সন্ধ্যা ঘনিয়ে আসছে। খানিকক্ষণ পরেই মাগরিবের আযান হবে। বিকালের গুরি গুরি বৃষ্টি এখন বোধহয় আরও কিছুটা বৃদ্ধি পেয়েছে। জানালার বাহিরে হাতটা রেখে বৃষ্টির ফোটা ফোটা পানির স্পর্শে হাতের মুষ্টিকে ভিজিয়ে মুখটাকে ভিজিয়ে নিচ্ছি বারং বার। ঠিক এমনি সময় সেই সুদূড় গ্রাম বসতি হতে মাগরিবের আযানের ধ্বনি মৃদু মৃদু আওয়াজে চলন্ত ট্রেনে ভেঙ্গে ভেঙ্গে কানে ভেসে আসছে। সে কি এক অসাধারণ অনুভূতি যেন স্রষ্টার অপার সেরা সৃষ্টি শ্রেষ্ঠ মানুষের কণ্ঠে আল্লাহুর বড়ত্ব আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে..

    2
    4 Comments
    • আমার শৈশবটাকে যেন দেখতে পেলাম!
      তবে, এখনো যেটা হয়, সারাটা রাস্তা, সারি সারি গাছ, আর বিস্তীর্ণ আকাশ আমার সঙ্গী হয়েই আছে। একটা জিনিস জানতে ইচ্ছে করছে, সেই একা একা ফেরার পথটা, যেটার জন্য মা প্রথমে যেতে দিতেই চাননি, সেটা আসলে কেমন কেটেছিল?

    • বৃষ্টিভেজা বিকেল, ট্রেনের জানালা আর দূরের মসজিদ থেকে ভেসে আসা মাগরিবের আযান—যেন হারিয়ে গেলাম নিজের শৈশবের দিনগুলোতে

Skip to toolbar