Profile Photo

মো: নাজমুল আখতারOffline

  • Faith
  • Profile picture of মো: নাজমুল আখতার

    দাঁত
    লেখক : মোঃ নাজমুল আখতার।

    দাঁতের সারি মাড়ির বাড়ি
    ব্যথা উঠে খানিক বাদি,
    আঙুল চেপে দাঁত ধরি
    চিমটি চোখে আরাম খুঁজি।

    একপাশে খাবার আহারে চিবাই
    শক্ত খাবার এড়িয়ে যাই,
    জামাই সোনাকে বলি বার
    ডাক্তার দেখাও, জলদি কর।

    ব্যাথায় যন্ত্রণা, হাতে গাল
    কথা বেরোয় না মুখটি ভর,
    এক্স-রে করেছি লাইন ধর
    সরকারি হাসপাতলের বাহারি ঢং

    সিরিয়াল দিয়েছে মাসের পর
    দাঁতের ব্যথায় মরি আজ,
    প্রাইভেট ডাক্তার আপন ধন
    ব্যবহার ভালো, মাইনে ছাড়!

    পরীক্ষা অপারেশন জলদি কর
    ব্যথায় আপার দাঁতটি ধর,
    পকেট কাচুমাচু ভাইয়ের হাত
    মুখখানা ব্যথা টাকার ছাপ।

    রিক্সা মামা ফেলকি দাঁত
    কেলিয়ে হাঁকে দামের ডাক
    কষ্টে চালাবো আরামে টান
    বেশি দিয়েন মামা বসে যান..

    5
    4 Comments
Skip to toolbar