Profile Photo

মো: নাজমুল আখতারOffline

  • Faith
  • চা চুমুক
    লেখক : মোঃ নাজমুল আখতার।

    তাকে আমি প্রচন্ড রকমের ভালোবাসি।
    কিন্তু অনেক চেষ্টা করেও মুখ খুলে বা অভিনয় করে হলেও তার কাছে আমি নিজের ভালোবাসার কথা প্রকাশ করতে পারি না ! আর সেও বার বার এটাই চাইতো যে, আমি যেন ভালোবাসার কথা আমার মুখ থেকে উচ্চারিত হয়ে তার কর্ণ কুহুরে শুনতে পায়..

    এখন আমি দু’ছেলের জনক।
    বিয়ের প্রায় তের চৌদ্দ বছর পার হলেও আমার মুখ থেকে নাকি ভালোবাসার কথা খুবই দুষ্পাপ্য হিসেবে কিঞ্চিৎ সামান্য মাঝে মধ্যে সে শুনতে পায়।
    কিন্তু এতে নাকি হবে না –
    বলতে হবে প্রতিদিন প্রতিক্ষণ !
    আচ্ছা এটাও কি সম্ভব? অনন্ত আমার পক্ষ থেকে না। আমি তাকে ভালোবাসি, অসম্ভব রকমের ভালোবাসি।
    আমার ভালোবাসা নাকি – প্লাস্টিক হাসির মত !
    তার প্রতি কথায় আমি যেমন প্লাস্টিকের মুচকি হেসে উড়িয়ে দেই, ঠিক তেমনি অফিস শেষ করে যখন বাসায় প্রবেশ করি – ঠিক তখনই তার কপালে চুমু দিয়ে নাকি বলতে হবে, আমি তোমায় ভালোবাসি, আর এটাই তার এক দাবি..

    কিন্তু কেমন জানি, এগুলো আমার হয়ে ওঠে না –
    মনের মধ্যে প্রচন্ড রকমের ভালোবাসায় তাকে সব সময় সিক্ত করি যা তাকে হয়তো স্পর্শ করে না –
    বিকাল হতেই আজকে মনটা ভালো নেই আমার। গোধূলীর আকাশটাও আজকে বৃষ্টি মেঘ বাতাসে ভেসে ভেসে দিগন্তে পার হয়ে যাচ্ছে।
    মনটা চাচ্ছে আজকে তাকে চিৎকার স্বরে আকাশ বাতাস প্রকম্পিত করে শুধুই ভালোবাসি তোমায় এই কথাটি জানিয়ে দেই..

    মাস শেষে যা মাইনে পাই, তা সংসারের বহুযাতিক খরচেই শেষ হয়ে যায়। অগ্যতা এই চায়ের স্টলে বউকে নিয়ে এসেছি ঢং এ চায়ের কাপ চা পিরিচে ঢেলে প্রিয়সীর চোখে চোখ রেখে ফিসফিস করে বলে ফেলি তোমাকে আমি প্রচন্ড রকমের ভালোবাসি – যেমনটা উশ উশ শব্দ চুমুকে চা ঢেলে পান করি..

    6
    12 Comments

Friends

Profile Photo
wajibad
@wajibad
Profile Photo
ashraf ali
@ashrafali1
Profile Photo
Md Shakhawat Hossen
@mdshakhawathossen
Profile Photo
FAM Farhad
@fmfarhad71gmail-com
Profile Photo
দীপান্বিতা পালিত
@dipannitachowdhury669gmail-com
Profile Photo
Md. Kamrul Hasan
@md-kamrulhasan
Profile Photo
kabir suhel
@kabirsuhel
Profile Photo
অনিন্দিতা দেব
@aninditadebanibd-6122021
Skip to toolbar