Profile Photo

মো: নাজমুল আখতারOffline

  • Faith
  • সাঁজ বউ
    লেখক – মো: নাজমুল আখতার।

    অফিস কাজ শেষ করে
    বাসায় ফিরি সন্ধ্যা রাতে,
    ফুলের দোকানে গাঁদা ফুলে
    মালা দু’খানা হলুদ সাঁজে।

    দরজা খানা যখন খোলে
    সরম ঠোঁটে মিষ্টি হাসে,
    খোঁজে চোখ কামিনী ভাবে
    ফুলের সাঁজে গলা জুড়াবে।

    মিষ্টি চুমুতে কপাল ভেজে
    ঠোঁটের কম্পনে শরীর কাঁপে;
    সাঁজবে বউ আয়নায় দেখে
    বাসর হবে বাসী রাতে।

    অপেক্ষায় থাকি সাঁজের ঢঙে
    শাড়ি পড়ে ভাঁজে ভাঁজে,
    লিপষ্টিক শ্যাডো ফরমাইশে
    আলমারি খুলি বউয়ের হুকুমে।

    প্লেট বাটি খাবার তরকারি
    আছে সাঁজানো টেবিল জুরি
    বেচারা স্বামী একা একাকী –
    খাবার তুলে খাই সাঁঝ রজনী।

    বউ আমার ঘুমের পরি
    ঘুমিয়ে পড়ে নিত্য রজনী
    আশার বাসর মনের গাঁথুনি
    বাসর হয় নিত্য রজনী..

    4
    8 Comments
Skip to toolbar