-
ফারহাত আহমেদ and
শিউলি চক্রবর্তী are now friends
-
তালকানা ২১
– ফারহাত আহমেদ
রাতে ওরা লড়বেই,
ফাঁদে ধরা পড়বেই,
পালায় না কেন ভাবে
কেউ কেউ,
চেষ্টাও করে না,
তেষ্টাও মরে না,
রোজ রাতে চালু হয়
ঘেউ ঘেউ।7 Comments -
তালকানা ২০
– ফারহাত আহমেদ
অহি নকুল দুই তরফেই
চরম আসা যাওয়া,
শান্তি গড়ে ইচ্ছা ছিলো
একটা নোবেল চাওয়া।
পান থেকে চুন খসার জেরে
ফুটছে গরম তাওয়া,
বোঝার আগেই শেষ হয়ে যায়
আমার নাওয়া খাওয়া।
ফুটবল হয়ে খাচ্ছি লাথি
এটাই ছিল পাওয়া,
এদিক ওদিক, ওদিক এদিক
ধাওয়া পাল্টা ধাওয়া।7 Comments -
তালকানা ১৯
– ফারহাত আহমেদ
চুলকাই, বিনোদন পাই,
কোন ফালতু ঝামেলা নাই,
হয়ে যাই, “ধর্মের ভাই”
হয়ে ধর্ম চালিয়ে যাই।
থাপড়াই, আগে ধমকাই
পরে আমিও বিচার চাই,
তুমিও পালাও, আমিও পালাই
প্রমাণ বানিয়ে ছাই।8 Comments -
ফারহাত আহমেদ and
Jannatul Ferdausi are now friends
-
তালকানা ১৮
– ফারহাত আহমেদ
থাপড়ায় নাকি কথায় কথায়
ঘাবড়ায় বড়ো ঘাবড়ায়,
উটের গতিতে ঘোড়ার গতিটা
আনতে ভীষণ দাবড়ায়।
চাপড়ায়, জানে থাপ্ ড়ে হবেনা,
দেহ মনে গায়ে চামড়ায়,
বুঝতে পেরেছে চাপ্ ড়ে হবেনা,
ভুল বুঝে হাত কামড়ায়।14 Comments -
তালকানা ১৭
– ফারহাত আহমেদ
নরমে, গরমে, শরমে, চরমে
বোঝাই, বোঝাই, বোঝেনা,
ধর্মে, কর্মে, চর্মে, মর্মে
খোঁজার কথা সে খোঁজেনা।
সৃষ্টি, কৃষ্টি, দৃষ্টি, বৃষ্টি
কোথাও জন্ম হয় না,
মর্ত্যে, গর্তে, শর্তে বর্তে
জন্ম নিলেও কয় না।10 Comments -
তালকানা ১৬
– ফারহাত আহমেদ
নিজেদের পিঠ ঢাক্ ঢোল দিয়ে
আমরাই খুব চাপড়াই,
দ্বিমত করলে দ্বিমতকারীকে
ফাঁদে ফেলে খুব থাপড়াই।
কুকীর্তি আর বাতাস পায় না
শিল্পী কীর্তি আঁকে,
ভূত প্রেত গোটা রাক্ষস শুধু
মানুষের মাঝে থাকে।6 Comments -
ফারহাত আহমেদ and
SHABBIR AHAMED are now friends
-
তালকানা ১৫
– ফারহাত আহমেদ
কোন্ টা মালার বর্ণ জানিনা,
বর্ণমালা শিখছে,
জমিরের ছেলে দলিল এখন
জমির দলিল লিখছে।
ভালো বাসা দিয়ে কিচ্ছু হবে না
ভালবাসা না থাকলে,
কাকের ঘন্টা আসে যায় যতো
বেল দুনিয়ার পাকলে।4 Comments -
তালকানা ১৪
– ফারহাত আহমেদ
বলতে চাইনি,
লিখতে চাইনি,
চাইনি এমন ছবি,
ঘরে ঘরে আজ
উপচে পড়ছে
সস্তা কথার কবি।8 Comments -
তালকানা ১৩
– ফারহাত আহমেদ
কানা মামা দ্যাখে
শূণ্য গোয়াল,
নাই মামা কয়, “দুষ্ট !”
কানা হলে হোক,
মাতৃ হৃদয়
পদ্মলোচনে তুষ্ট।4 Comments -
ফারহাত আহমেদ and
Mehrin Islam are now friends
-
ফারহাত আহমেদ and
হৈমন্তীকা are now friends
-
তালকানা ১২
– ফারহাত আহমেদ
চুলকানি যদি মাথায় ওঠে
চুলকাই, থামাথামি নাই,
মুলতানি মাটি মাখাও গালে
দেখে দেখে দেখে মজা পাই।
বুঝায় কিন্তু বুঝেও বুঝিনা,
ঘাড়থ্যাড়া তারা কয়,
মানুষ যখন বান্দ্ রামি করে
বান্দর চেয়ে রয়।4 Comments -
তালকানা ১১
– ফারহাত আহমেদ
ধরা খেয়ে শিখি যে কাজ হয়না
ধমকে ধামকে শাসিয়ে,
দুরভিসন্ধি বাস্তবায়ন, করি
হেসে হেসে হাসিয়ে।
মাথাটা খারাপ করে দেই, কথা
দুই কানে ঠেসে ঠাসিয়ে,
প্রেমিকের রূপে জল্লাদ হই
গলায় ফাঁসটা ফাঁসিয়ে।
আপেক্ষিকের শর্তে মন্দ
কিংবা ভালটা বাসিয়ে
শুরুর জন্য শেষ টেনে দেই
সর্বনাশায় ভাসিয়ে।4 Comments -
তালকানা ১০
– ফারহাত আহমেদ
ব্যবহার মোটে ভালো নয়, কথা
বার্তাও বড়ো রুক্ষ ,
কান, মাথা বাদ, ঘাড় ধরে তারে
বের করাটাই মুখ্য।
কান টেনে পুরা মাথাটা খাটাও
খোঁজে যদি থাকে সূক্ষ্ম ,
বলা কথাগুলো গেয়ে যায় সব
না বলা কথার দুঃখ।2 Comments -
তালকানা ৯
– ফারহাত আহমেদ
খাল কেটে তুমি কুমীর আনাও,
বাঁধ দিয়ে নদী রুদ্ধ,
গাঁওকে মানাতে, মোড়ল সাজতে
গায়ে পড়ে ডাকো যুদ্ধ।
কীর্তির ব্যাংক ডাকাতি করতে
হও নাই হতবুদ্ধ,
এক পা কবরে শেষটায় তাই
হওয়া চাই পরিশুদ্ধ।3 Comments -
তালকানা ৮
– ফারহাত আহমেদ
উত্তর দিকে
যাচ্ছো বলে
পূব পশ্চিম যাও,
ফুলকপিটার
ফুল মুখে পুরে
দর্শন কপচাও।
আড়ি পেতে শুনি
রাতের লেসন্ ,
দিনে যার কিছু জানো না,
দু`টাকার বলে
এক টাকা ফ্রি
টাকা দিতে হয় মানো না।
চোখবোজা কাক
কাকে ফাঁকি দাও
কাকের কানাকানি,
তুমি সের হলে
আমি সোয়া সের,
সব্বাই সব জানি।2 Comments -
তালকানা ৭
– ফারহাত আহমেদ
কম্পালসারি বলে কিছু নাই
বুঝি তা বোঝাতে চাও,
নাকানি চুবানি খাই আমি, তুমি
হঠাৎ হারিয়ে যাও।
মানতে চাইনা কিন্তু মানতে
আল্টিমেটাম দাও,
আমার চাইতে করিৎকর্মা
নির্ঘাত্ তুমি পাও !
কাউকে তোমার লাগতেই পারে
এসিস্ট্যান্ট তো চাই,
তোমাকে খুঁজতে তোমাকেই লাগে,
তোমাকে কোথায় পাই?2 Comments - Load More Posts
Friends
স্মৃতি রানী রত্না
@srratna1990
শাওন আহমাদ কাদির
@shawon15
Rudraj Plaban
@plaban
নীল মাছি
@raihanrbt
Nayeim Sheikh Kabir
@nayeim
সৈয়দ হোসেন
@nooratajpotulgmail-com
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan









শুভকামনা