-
তালকানা ৬
– ফারহাত আহমেদ
মারি না কখনো মারবো না নয়
চাপটা বজায় রাখুক ,
পারি না যখন পারবো না হয়
কথাটা লুকানো থাকুক।
ধরি না কিন্তু ধরবো না নয়,
হলে জেনে বুঝে অন্ধ,
“করি না” র মানে করবো না হলে
বুঝবে দোকান বন্ধ।3 Comments -
তালকানা ৫
– ফারহাত আহমেদ
লিখতেও লাগে অনেক কষ্ট
শিখতেও মজা পাই না,
বিক্ তেও দেখি দেদার ঝক্কি
টিকতেও আমি চাই না।
আঁকলেও সোজা বাঁকা হয়ে যায়
বাঁকলেও সোজা হয় না,
থাকলেও তারে খুঁজি নাই আজ
ভাগলেও খুঁজি ময়না।2 Comments -
তালকানা ৪
– ফারহাত আহমেদ
বয়স বলে
পাকছে দাড়ি,
নোটিশ বলে
দিচ্ছো আড়ি।
পৃথক রুটে
চলবে গাড়ি
একলা জীবন
একলা পাড়ি।
প্রেক্ষাপটে
ছাড়াছাড়ি,
একলা চলি
এক আনাড়ী।
উড়াল দেবো
তাড়াতাড়ি,
থাকবে পড়ে
এ ঘরবাড়ি।4 Comments -
আনোয়ার পারভেজ নূর শিশির and
ফারহাত আহমেদ are now friends
-
ফারহাত আহমেদ Changed their profile cover
1 Comment -
ফারহাত আহমেদ changed their profile picture
4 Comments -
তালকানা ৩
– ফারহাত আহমেদ
বস্তায় ভরে বস্তিবাসীকে
রিলিফ বাটতে যাই,
সস্তায় কোন স্বস্তি পাইনা
সোনার হরিণ চাই।
নাস্তায় জোটে খিস্তি খেউড়
নাস্তানাবুদ হই,
পাস্তা খাইনা, পাস্তুুরিত
তরল হলেই সই।
কেষ্ট র সব কষ্টের কথা
এই বুকে জমা থাকে,
নষ্ট নষ্ট নস্টালজিয়া
পদ্মার পাড়ে ডাকে।4 Comments -
তালকানা ২
– ফারহাত আহমেদ
কাচ্চি বিরানী আয়না চিরুনি
দুটোই কি করে সামলাও?
এমন রতন্ লুট করে নিতে
নির্ঘাত হবে হামলাও।
একটু হতাশা গুড়ের বাতাসা
চাইলাম দ্যাখো দিলো না,
চিকন জিলাপি ঋণের খেলাপী
টাকার অভাবে নিলো না।
রসগোল্লা কাঠমোল্লা
দিয়ে থুয়ে কিছু খাবে না,
মাখন লাগাই ডিসিশন পাই,
মোল্লা গোল্লা পাবে না।3 Comments -
তালকানা ১
– ফারহাত আহমেদ
আন্ধার দিনে বান্দার কাছে
ধান্দার কথা পাড়বো,
সন্ধ্যার পরে ছন্দার ঘরে
মন্দার কড়া নাড়বো।
কংস মামার অংশ আমার
যখন ঘোষণা করলাম
বংশের শেষ ধ্বংসের রেশ
মরলাম আমি মরলাম।7 Comments
Friends
স্মৃতি রানী রত্না
@srratna1990
শাওন আহমাদ কাদির
@shawon15
Rudraj Plaban
@plaban
নীল মাছি
@raihanrbt
Nayeim Sheikh Kabir
@nayeim
সৈয়দ হোসেন
@nooratajpotulgmail-com
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan






সুন্দর লিখেছেন প্রিয়