-
রিমাইন্ডার থার্টি টু
– ফারহাত আহমেদ
প্যান্টের তলে সেলাই ছুটেছে,
আমি জানি, কেউ জানেনা,
“পাছে লোকে” নিয়ে আড়ষ্টভাব
কিছুতেই বাগ্ মানেনা।
এইখানে নেট দুর্বল সেটা
জেনে বুঝে আমি ঘোল্ খাই,
চুলকালে আরো বড়ো হবে ঘা,
তবু তাতে আরো চুলকাই।
নেশা কি নেশা না বলতে পারিনা,
কারো…Read More2 Comments -
রিমাইন্ডার থার্টিওয়ান
– ফারহাত আহমেদ
তুমি সাদা আমি
কালো হলে নাকি
তালে গোলে নয় ছয়,
বৈপরীত্যে
সহমত বুঝি
এমনভাবেই হয়।2 Comments -
রিমাইন্ডার থার্টি
– ফারহাত আহমেদ
শয়তান তার কারখানা খোলে
মাথাটা অলস পেলে,
অনাহারী পেট উষ্মা বাড়ায়
শতভাগ বিনা তেলে।
আরাম পেলেই প্রতিদানে দেহ
উঠতে বসতে মারে,
উস্কানি ছাড়া অপরাধ শুধু
মানুষ করতে পারে।2 Comments -
রিমাইন্ডার টুয়েন্টি নাইন
– ফারহাত আহমেদ
মান সম্মান যায় যায় যদি
আগুন লাগে লেজেতে,
কাঁচের পাত্র হাত থেকে পড়ে
খান্ খান্ হয় মেঝেতে।
সম্মান থাক্ নিরাপদে ঘরে,
বাইরে যা হোক জুটবে,
খালিপায়ে হাঁটা দরকার নাই,
পায়ে গুড়া কাঁচ ফুটবে।4 Comments -
রিমাইন্ডার টুয়েন্টি এইট
– ফারহাত আহমেদ
কূটনীতি তুমি করে যাও আমি
দেখতে দেখতে শিখেছি,
হৃৎপিন্ডকে দোয়াত, রক্ত
কালি করে লেখা লিখেছি।
আগুন লাগলে বাতাস দিলে
আরো তাড়াতাড়ি ছড়াবেই,
বাঁধ দিয়ে পানি আটকাতে পারো,
কষ্ট হৃদয়ে গড়াবেই।
বেশি লাই দিলে বুক পিঠ ছেড়ে
বাঁদর মাথায় চড়বেই,
নড়া দাঁত নিয়ে ঘুসি খেতে এ…Read More2 Comments -
রিমাইন্ডার টুয়েনটি সেভেন
– ফারহাত আহমেদ
কথা দিয়ে তুমি বন্ধু বানাও,
কেচ্ছা, গল্প, কবিতা শোনাও
স্বপ্ন দেখাও, জাল বুনে যাও
অধরা ধরার জন্য,
কথা দিয়ে তুমি শত্রু বানাও,
সব ধরনের বিষ ঢেলে দাও,
সৃষ্টি সুখের টুটি চেপে ধরে
ধ্বংসকে করো ধন্য।2 Comments -
রিমাইন্ডার টুয়েন্টি সিক্স
– ফারহাত আহমেদ
কাঁটার গুতো লাগলে গায়ে
ঘুমন্ত তো জাগবেই,
কাদার মাঝে থাকলে কাদা
একটু গায়ে লাগবেই।
সোনায়, দুধে, চাঁদের মাঝে
কলঙ্ক তো থাকবেই,
কেউ বিশ্বাসভঙ্গ করে
কেউ শেষ তক্ রাখবেই।6 Comments -
রিমাইন্ডার টুয়েন্টি ফাইভ
– ফারহাত আহমেদ
বন্দুক দিয়ে
গুলি করে ফেলা
প্রশ্ন করার মতো,
বর্মের পরে
মলম হয়ে
উত্তর সারে ক্ষত।4 Comments -
রিমাইন্ডার টুয়েন্টি ফোর
– ফারহাত আহমেদ
লাই পেয়ে যদি মাথায় ওঠে
একটু না হয় উঠলো!
সাতখুন মাফ করার পরে
হলুদ কার্ডটা জুটলো।
ফেরেশতা রূপ বেশি ইন্ নোসেন্ট,
হজম হয়না, মতি কি,
চাঁদের মতো একটু আধটু
কলঙ্কতে ক্ষতি কি?
পাকেনি এখনো, সাতভূতে মিলে
কিলিয়ে কাঁঠাল পাকায়,
ছিটেফোঁটা “ভালো” রয়ে যদি
ঝেটিয়ে, পিটিয়ে ভাগায়।6 Comments -
রিমাইন্ডার টুয়েনটি থ্রী
– ফারহাত আহমেদ
সুবিধাজনক জায়গায় কোন
তীর্থের কাক থাকে না,
বিপদে পড়লে শুভাকাঙ্খীরা
“ভাই বেরাদার” ডাকে না।
হ্যান্ড টু মাউথ গন্ডার হয়ে
কোন কিছু গায়ে মাখে না,
ঝড় ঝাপ্টায় কেউ কেউ জেনো
চুল পরিমাণ বাঁকে না।4 Comments -
রিমাইন্ডার টুয়েনটিটু
– ফারহাত আহমেদ
প্রাপ্তিরা দুই ভাই,
চাই কিছু, চাই না,
পথে নামো, বুঝে যাবে,
পাই কিছু, পাই না।
গন্তব্যের মোহে
যাত্রাকে ভুলে যাই,
সিক্সপ্যাক জমা দিয়ে
গোল্ গাল্ ভুড়ি পাই।6 Comments -
রিমাইন্ডার টুয়েন্টি ওয়ান
– ফারহাত আহমেদ
সুখের, টাকার
ভাগ বুঝে পেতে
আশে পাশে সব ঘুরে,
অসুখের ভাগ
কেউ নেয় না
সবাই দূরে দূরে।
যখন জানি
এমন হবে
আহাজারি কেন করি?
দরকার নাই
দুনিয়াদারী
শান্তিতে তবু মরি।2 Comments -
ফারহাত আহমেদ and
Nilufar Ghani are now friends
-
রিমাইন্ডার টুয়েন্টি
– ফারহাত আহমেদ
“ভালো হয়ে গেছি”
বলার পরেও
স্বভাবের ভূতে পায়,
ইঞ্জিনটাকে
থামিয়ে দিলেও
লঞ্চ কিছুদূর যায়।
ইঞ্জিন চলে,
চলা দূরে থাক্
শুক্ নায় ভাসবে না,
অসময়ে ভালো
হয়ে গেলে “ভালো”
কোন কাজে আসবে না।2 Comments -
রিমাইন্ডার নাইনটিন
– ফারহাত আহমেদ
কবি যদি হয়
স্থপতি, কবিতা
দালান, এটুকু সত্য,
তাল আর ছন্দ
ইট আর মশলা
দর্শন স্থাপত্য।4 Comments -
রিমাইন্ডার এইটটিন
– ফারহাত আহমেদ
ভুল ঠিক ধরে
দ্বৈরথ শুরু
স্বার্থ পেছনে রয়না,
আদর্শ হয়
ব্যাক বেঞ্চার
দ্বৈরথ শেষ হয়না।2 Comments -
রিমাইন্ডার সেভেনটিন
– ফারহাত আহমেদ
হিরো হিরোইনে মশগুল হয়ে
খোয়াবে আট্ কা রয়েছি,
“ছেড়ে দে আমাকে শয়তান” শুনে
ছোট থেকে বড়ো হয়েছি।
কাছে যেয়ে পরে বুঝলাম তারা
দেব দেবী আমি তুচ্ছ ,
শুনলাম, পরে বললাম নত
শির করে পুরা উচ্চ।
“হ্যাংলার মতো ঘুরে ঘুরে বলো
আর কতো লোক হাসাবে ?”
“ময়দায় পাওয়া লাস্য তোমাকে…Read More4 Comments -
রিমাইন্ডার সিক্সটিন
– ফারহাত আহমেদ
অন্ন বস্ত্র
বাসস্থানের
চাহিদাপূরণ শেষে,
লোভের আগুন
আমাকে পোড়ায়
কুম্ভীরাশ্রু বেশে।
খাদভরা সোনা
পানিভরা দুধ
বেনোজলে লাশ ভাসবেই,
অষ্টধাতুর
মানুষ যখন
শয়তান তো আসবেই।6 Comments -
রিমাইন্ডার ফিফটিন
– ফারহাত আহমেদ
চৌরাস্তার এক টং ঘর
রোমিও র ছিলো, থাকবে
পাগল হলে পাগলাগারদে
মজনু নামে ডাকবে।
মাতাল হলে দেবদাস হই
অপেক্ষাকাল কিসের ?
চন্ডীদাস তা বলতে পারে
মধুর নাকি বিষের !2 Comments -
রিমাইন্ডার ফরটিন
– ফারহাত আহমেদ
তুমি সহ আমি
আমাকে চাই,
তুমি ছাড়া আমি
সব হারাই।
বিদ্যুৎ ছিলো
বিদ্যুৎ নাই,
আলো ছাড়া শুধু
আঁধার তাই।2 Comments - Load More Posts
Friends
স্মৃতি রানী রত্না
@srratna1990
শাওন আহমাদ কাদির
@shawon15
Rudraj Plaban
@plaban
নীল মাছি
@raihanrbt
Nayeim Sheikh Kabir
@nayeim
সৈয়দ হোসেন
@nooratajpotulgmail-com
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan




অনেক চমৎকার ধন্যবাদ জানাই