Profile Photo

Fatema-KasemOffline

  • Fatema-Kasem
  • সত্যি জানো না
    —–ফাতেমা কাসেম

    সত্যি তুমি জানো না,
    আমি কতটা বাধ্যগত হতে পারি
    কতখানি উজাড় করে দিতে পারি
    নিজেকে তোমার জন্য।
    শুধু একটিমাত্র শব্দ, যা
    হৃদয়ের প্রাচীর ভেদ করে
    ঢেউ তুলবে হৃদয় সরোবরে,
    মুছে দিবে সব মর্ম বেদনা,
    ধন্য করবে আমার নারীত্বকে।
    সেই আজন্ম চাওয়া
    একটিমাত্র শব্দ…Read More

    6
    2 Comments
    • “শুধু একটিমাত্র শব্দ, যা
      হৃদয়ের প্রাচীর ভেদ করে
      ঢেউ তুলবে হৃদয় সরোবরে…”

      সুন্দর অনুভূতি প্রিয়… অনুক্ষণ ঘড়িদেখা শহরে ভালোবাসা’রা তবু আজও বেঁচে আছে – ‘ভালোবাসি’ প্রিয়তমা তোমায় ‘ভালোবাসি’… শুভকামনা ও মুগ্ধতা প্রিয়কবি…

  • সবুজ বাতিটা
    —ফাতেমা কাসেম

    কারো নামের পাশে
    জ্বলতে থাকা সবুজ বাতিটা,
    বুকের ভেতরটায় এমন
    জ্বালা ধরাতে পারে
    জানা ছিলো না।
    জানা ছিলো না,
    এতোটা বেদনার্ত করতে পারে
    একটি শূন্যতায় ডুবে থাকা হৃদয়কে।
    যে বাতিটা ছিল একসময়ে
    দুটি হৃদয়ের গোপন প্রেমের প্রতীক
    আজ সে নিষ্ঠুর আঘাতে আহত হৃদয়ের
    রক্তক্ষরণের নীরব সাক্ষী হয়ে গেছে।
    আর…Read More

    13
    14 Comments
    • যে চলে যায়, তাকে নিয়ে কষ্ট পাওয়া কি সে ডিজার্ভ করে?

    • অসম্ভব সুন্দর মনোযোগ কাঁড়লো সবুজ বাতির জ্বলতে থাকাটা… ! যাকে ভালোবাসি সে এই যেন চোখের সামনেই আছে সত্যিই, অথচ সে নেই, যোজন যোজন ফারাক্‌ দুজনের মাঝে… মনের অফ্‌লাইন মানে, সেই নেই আর… গৃহ অন্ধকার…
      অনেক অনেক অনেক শুভকামনা আর প্রীতি আর মুগ্ধতা আর অভিনন্দন জানাই প্রিয় কবি…

      • অসংখ্য ধন্যবাদ!

      • আমার কবিতার চেয়ে অনেক বেশি সুন্দর আপনার অভিনন্দন জানানোর ভাষা। হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

      • আপনার কবিতায় শুধুই মুগ্ধতা পরে মুগ্ধতা রইলো আমার প্রিয়কবি… কত কত সুন্দর কথার অশ্রু আপনি ঝরিয়েছেন এই লেখায় সেটা শুধু সেই বুঝে থাকবে যে সত্যিই ভালোবেসেছে…!
        “আর কখনো পৌঁছে দিতে পারবে না
        দুটি হৃদয়কে তাদের কাঙ্ক্ষিত
        সেই স্বর্গোদ্যানে, যেখানে তারা
        অমর হতে চেয়েছিল” … আপনার কাছ থেকে এমন দারুন সুন্দর লেখা আরো অজস্র আসুক, এই শুভকামনা জানাই প্রিয়…

      • সত্যিই যদি আপনাকে মুগ্ধ করে থাকে আমার অতি সাধারণ এই লেখা সেখানেই তার সার্থকতা। অসংখ্য ধন্যবাদ!

    • একি রং অথচ কত ভিন্নতা! অদ্ভুত এ যুগের ভালোবাসা!

    • এক অপূর্ব প্রেম বিরহের সাক্ষী সেই সবুজ বাতি টাকে বড্ডো হিংসে হচ্ছে।

    • সবুজ আলোয় ভরে উঠুক মন।

  • I’m a new member of lekhok-moncho

    7
    11 Comments
Skip to toolbar