Profile Photo

Fatema UrmeOffline

  • Fatema-Urme
  • Profile picture of Fatema Urme

    Fatema Urme

    3 years, 3 months ago

    “এ লোনলি গার্ল ইন দি সিটি ”
    পর্ব – ৪
    এই এলাকায় এসেই যে হোস্টেলটা তে উঠেছি , সেটা এখন ছেড়ে দিতে হবে। হোস্টেল এর ফ্লাটটা অনেক বড় আর পরিষ্কার ছিল। কোনো সমস্যাই হচ্ছিলোনা। কিন্তু, বাড়ির মালিক এই বিল্ডিং এ আর হোস্টেল ভাড়া দিতে চাচ্ছেন না। হোস্টেল পরিচালক আন্টি আমাদের সবাইকে ডেকে সমস্যা খুলে বললেন। রোজা শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। এর মধ্যে এই বিপদ। এখন আমি কই যাই। আমার তো আর পরিচিত কেউ নেই এখানে। ফারহানা আপু ও তো ফার্মগেটে হোস্টেলে চলে যাচ্ছেন। সেখানে তার ক্লাসমেটদের সাথে থাকবেন। আন্টি বলেছিলেন অবশ্য যে, তার আরেকটা হোস্টেল আছে যারা থাকতে চায় সেখানে উঠতে পারে। আমার ততদিনে কোনো চাকরি বাকরি হয়নি। কি করবো বুঝে উঠতে পারছিলাম না। আমার এক স্কুল বন্ধুকে সব খুলে বললাম। সে তার আর্ট স্কুল এ জয়েন করতে বললো। উত্তরা তে আমার জন্য সাবলেট বাসা ও ভাড়া করে দিলো। আমি ওখানে চলে গেলাম। এক সপ্তাহ ওখানে কাটানোর পর আমি আর থাকতে পারছিলাম না। কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। বাসা ছিল ৫ তলায় একেবারে রোদ টা সরাসরি এসে পড়তো ফ্ল্যাটে। সারাদিন তো গরম থাকতোই রাতেও ঠান্ডা হতোনা। এইদিকে আবার, আমাকে ভাড়া দেয়া রুমে তাদের গেস্ট থাকতে দিয়েছে। তাই যতদিন গেস্ট থাকবে, ততদিন আমাকে ওই বাসার মহিলার সাথে তার বিছানায় থাকতে হবে। অনেক কষ্টে মাত্র ৩ দিন ছিলাম। তার পর বলতে গেলে অনেকটা পালিয়েই চলে এসেছি। আন্টি তার আরেকটা হোস্টেল এর কথা বলেছিলো। সেখানে, আমার আগের রুম- মেটদের সাথে উঠে পড়লাম।
    আর চাকরি খুঁজতে লাগলাম। এর মধ্যেই ফারহানা আপু আমাকে একটা চাকরির খবর পেপার দিয়ে একটা কোম্পানি নাম মেনশন করে বললেন ওখানে সিভি দিতে। আমিও গিয়ে দিয়ে আসলাম। (এই অফিস খুঁজে পাওয়ার আরেক মজার ঘটনা -সেটা আরেকদিন বলবো )
    অপেক্ষা করতে লাগলাম কবে কোথায় চাকরির ইন্টারভিউ ডাক আসে। এর মধ্যে একটা ইন্টারভিউ ডাক আসলো। অফিস গুলশান। আমার বড় ভাইকে নিয়ে ইন্টারভিউ দিতে গেলাম। ভালোই হলো কিন্তু তাদের কন্ডিশন আমার কাছে ভালো লাগেনি। তাই না করে দিয়ে চলে এসেছি। এর মধ্যে ফারহানা আপুর দেয়া অফিস থেকে মেসেজ আসলো যাওয়ার জন্য। ওখানে ইন্টারভিউ এর পরদিন -ই ট্রেনিং শুরু হলো। আলহামদুলিল্লাহ। এই কোম্পানীটাতে আমি গত ৫ বছর টানা চাকরি করলাম। ১ম বছর পার করেই , সেক্টর চেঞ্জ হয়ে প্রমোশন হয়ে গেলো। আমি এখনো এই কোম্পানিটা কে ভালোবাসি। এমনকি, এখনো আমি ওদের একটা সেক্টর এর প্রজেক্ট এর সাথে জড়িত আছি। একজন অনলাইন ফ্রীলান্সার অপারেটর হিসেবে।

    4
    2 Comments
Skip to toolbar